somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন যাত্রা

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন শুধু বাংলা লেখালেখির কঠিন জগতেই (হার্ড ভার্সন-পত্রিকা, বই ইত্যাদি যেগুলোতে কোন লেখা প্রিন্ট হবার সাথে সাথেই হার্ড কপি হয়ে যায়) চোখ বুলানোর সুযোগ ছিল। এক বন্ধুর তথ্যমতে সামহোয়্যারইনব্লগ-এ আসলাম, দেখলাম, পড়লাম এবং মুগ্ধ হলাম। অনেকের লেখা পড়ে যারপরনাই আনন্দ পেলাম কিন্তু কোন মন্তব্য করতে পারলাম না। সেই বন্ধুটির মাধ্যমে জানলাম এখানে প্রথম পাতায় লেখা ছাপানোর আগে কোথাও কারো ব্লগে মন্তব্য করা যায় না। দারুণ ইচ্ছে করছে কিছু লেখার কিন্তু লেখার বিষয়বস্তু খুঁজে পাচ্ছি না। তবে একটা কথা বলা যায় আমি দু'দিনেই ভক্ত হয়ে গেলাম নরম ভার্সনের (কম্পিউটারভিত্তিক যে কোন কিছুই ছাপা হবার আগে সফট কপি বা ভার্সন বলে বিবেচিত-অন্তত আমি যতটুকু জানি) লেখালেখির এই জগৎটির। দেখলাম অনেক সুলেখকের এক-একটি প্রাণবন্ত লেখা। এদের অনেকেই আমার পড়া সেরা লেখকদের চেয়েও ভাল লেখেন। আবার খেয়াল করলাম নতুন প্রজন্মের এসব লেখকের মধ্যে যেমন রয়েছে ব্যপক সিরিয়াসনেস আবার সেভাবেই লেখাগুলোতে খেলা করছে কম বয়সের উচ্ছলতা কিংবা ছেলেমানুষি কৌতুকপ্রবণতা।

সব মিলিয়ে নতুন এ জগতের প্রতি অনুরক্ত হয়ে গেলাম আমি। স্থায়ী হবার বাসনাও কাজ করছে, কিন্তু আঙুলের সৃষ্টিশীলতা না থাকায় (কম্পিউটারে টাইপিং-এর হাতে-খড়ি থাকলেও লেখার বুনন একেবারেই নেই) তা কতখানি পারব জানি না আবার সে অনন্ত সময়ও হবে কি-না জানি না। আপিসের চিন্তার (আমি শুধু যখন ঘুমের আগে অফিসের চিন্তায় থাকি আর ঘুমের পরে একটু চিন্তা করি) বাইরে কোন কিছু লেখার জন্য চিন্তা করতে পারব কি-না তাও জানি না।

তারপরও ব্লগে আমার প্রথম লেখাকে সু-স্বাগতম(জানি না আপনারা স্বাগতম জানাবেন কি-না তাই নিজেরটা নিজেই জানালাম)।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×