somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এই গাছ জানেন? এই গাছ হচ্ছে আমাদের “বাবা-মা”।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ের জন্মের সাথে সাথেই একটা গাছ লাগায় আব্দুল মজিদ। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সেই
গাছটিও বেড়ে উঠতে থাকে।। মাজিদ তার মেয়ের মতই সেই গাছটির যত্ন নেয়। নিয়মিত গাছে পানি দেয়া, আগাছা পরিষ্কার করা, গাছে খুঁটি দেয়া ইত্যাদি সবকিছুই করে সে।

মজিদ এখন যে গাছের নিচে বসে আছে সেটি আজ একটি বিশাল বটমূল। ছোটথেকে মানুষের মত যত্ন করেই এই গাছটিকে আজ সে বড় করেছে। যখনই সময় পায় সে এই গাছের নিচে বসে গাছের সাথে কথা বলে, গাছের কথাও যেন সে শুনতে পায় “হয়ত সেটা তার একান্তই ভাবনা।”

আজ আব্দুল মজিদের খুব টাকার প্রয়োজন। বিকেল বেলা সেই গাছের ছায়ার নিচে বসে ভাবতে লাগল, কিভাবে টাকার জোগাড় হবে? সে বিড়বিড় করে বলতে লাগল কোথায় থেকে পাব টাকা?
মজিদ যেন শুনতে পেল গাছ তাকে বলছে “আমার কয়েকটা ডাল কেটে বিক্রি করলেই তো পার।”
মজিদ সেটাই করল। গাছের কয়েকটা ডাল কেটে বিক্রি করল। এভাবে যেকোন প্রয়োজনে সে গাছের ডালপালা, ফলমূল বিক্রি করে নিজের বেঁচে থাকার চাহিদা মেটাত।

আজ ২৫ বছর পর মজিদের মেয়ের বিয়ে। সে আজ খুব খুশি। গাছের নিচে বসে একান্ত মনে সে অনেক কথায় বলল। মেয়ের বিয়ের রান্নার জন্য যে খড়ির প্রয়োজন তা সে গাছ থেকেই নেয়া হল। অতঃপর ধুমধাম করে সম্পন্ন হল মজিদের মেয়ের বিয়ে।

মেয়ের বিয়ের পর মজিদ বড় একা হয়ে গেল। সারাদিন সে একা একা সেই গাছের নিচে বসে থাকত বা কখনও মাদুর বিছিয়ে শুয়ে পড়ত সেই গাছের ছায়াতলে। মজিদের বয়স বাড়ার সাথে সাথে নানা রকমের অসুখবিসুখ বাসা বাঁধতে লাগল তার শরীরে। মজিদ তার চিকিৎসার জন্য সেই গাছের সবথেকে বড় ২ টা ডাল কেটে ফেলল। ডাল কাটার পর গাছটি দুর্বল হতে শুরু করল।

এরপর থেকে তার ঔষধ কেনার জন্য একটা একটা করে গাছের ডাল কাটতে লাগল। কিন্তু সুচিকিৎসা না পাওয়ায় তার রোগ আরও বাড়তে লাগল। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। অপারেশন করতে ২০,০০০ টাকার প্রয়োজন। কোথায় থেকে পাবে মজিদ এত টাকা? তার যে সহায় সম্বল কিছুই নাই। কোন উপায় না পেয়ে মজিদ গাছটি কেটে ফেলল এবং সেই টাকা দিয়ে অপারেশন করাল।

অপারেশনের পরে একদিন বিকেল বেলা সেই গাছের গুঁড়ির উপর এসে বস্ল মজিদ। আহ, এই গাছটি তাকে সারাজীবন কতই না সাহায্য করেছে, কাঠ, ফলমূল, খড়ি, টাকা সবকিছু দিয়ে। আজ তার সেই গাছটিই নাই। মজিদের দুচোখ বেয়ে অঝরে বৃষ্টি ঝরতে থাকে।

কে এই গাছ জানেন?
এই গাছ হচ্ছে আমাদের “বাবা-মা”। হ্যাঁ, জন্মের পর থেকে এই গাছের মত করেই আমাদের বাব-মা আমাদেরকে আদর দিয়ে, মমতা দিয়ে, নিরাপদ আশ্রয় দিয়ে, ভালোবাসা দিয়ে, টাকা-পয়সা দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন।

অথচ আমরা আমাদের বাবা-মার জন্য কতটুকু করেছি বা করতে পেরেছি?
একবার ভাবুন তো?

সংগৃহীত
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×