somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানী ঢাকা শহরে পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপনের দাবী

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক টয়লেটের দাবিতে বদনা নিয়ে অবস্থান


পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপন, টয়লেটের ইজারা বাতিল, বিনামূল্যে সার্ভিস ও স্বাস্থ্যকর পরিবেশ এবং শহরের মার্কেটগুলোতে টয়লেট ব্যবহার উম্মুক্ত করে দেয়ার দাবিতে বদনা নিয়ে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের নগর ভবনের সামনে পরিবেশবাদী সংগঠন অরুণোদয়ের তরুণ দল , আঁচল ট্রাস্ট, নিরাপদ ফাউন্ডেশন, পরিবর্তন চাই,মাস্তুল ফাউন্ডেশন , সিএফডি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনসহ বিভিন্ন গ্রুপের কর্মীদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দেড় কোটি রাজধানীবাসীর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ৬৯টি পাবলিক টয়লেট দেয়া হয়েছে। সে হিসেবে দুই লক্ষাধিক মানুষের জন্য একটি টয়লেট এটা কল্পনাও করা যায় না। এর মধ্যেও আবার ৫টি মোটামুটি ব্যবহার উপযোগী। ২টি ভেঙে ফেলা হয়েছে। ১০টি সম্পূর্ণরূপে বন্ধ। ১০টিতে কোনো সেবা নেই। তাছাড়া ৭৫ ভাগ শৌচাগারে মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। ৫০ ভাগ টয়লেটে নিয়মিত পানি থাকে না। ৭০ ভাগে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা নেই।’ বক্তারা বলেন, ‘যে সিটি করপোরেশন মানুষের ট্যাক্সের টাকায় সেবা দেয়ার কথা বলেন অথচ নগরবাসীর চলার পথে অতি প্রয়োজনীয় পাবলিক টয়লেট নিশ্চিত করতে পারেনি। এ অথর্ব সিটি করপোরেশনের প্রয়োজন নেই।
বক্তারা আরো বলেন, ‘যে শহরে টাকার জন্য পাবলিক টয়লেটের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হয় না, সে শহরের সিটি করপোরেশনে মাসে মাসে হাজার হাজার টাকা এসির বিল, বিলাসবহুল গাড়ির তেল, সৌন্দর্যবন্ধনের জন্য ঝলমলে আলোকসজ্জার নামে কোটি কোটি টাকা ব্যয় হতে পারে না।’ পাবলিক টয়লেট ইজারা দেয়া চলবে না উল্লেখ করে বক্তারা বলেন, ‘টয়লেটগুলো ইজারা দেয়ার পর থেকেই জনসেবার বিষয়টি হারিয়ে যায়। সেবার নামে এসব টয়লেট গোডাউন হিসেবে ভাড়া, অবৈধ বিদ্যুৎ সংযোগ, পানি বিক্রি, গাড়ি ধোয়া, মাদক ব্যবসা এমন রাতে অনৈতিক কাজের স্থান হিসেবেও ব্যবহার করা হয়।’ বদনা নিয়ে অবস্থান কর্মসূচিতে তরুণ শিল্পীরা সিটি করপোরেশনের কর্মকর্তাদের দেশপ্রেমের উদ্ধুদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করা আহ্বান জানিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। নিরাপদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ডাব্লিউবিবি ট্রাস্টের মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলম, পিসের মহাসচিব ইফমা হোসেন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, আঁচল ট্রাস্টের সেক্রেটারি সৈয়দ সাইফুল আলম, মাস্তুল ফাউন্ডেশনের কাজী নিশাত, অরুণোদয়ের তরুণ দলের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×