somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁদরামি

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট বেলায় খুব বান্দর টাইপের ছিলাম।এস.এস.সি পরীক্ষার সময় মডেল টেস্ট দেয়ার জন্য একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম।সেখানে আমার এলাকার এক ভাই ও আমার সাথেই পরীক্ষার্থী ছিল।আমার বান্দরামীর প্রথম টার্গেট ছিল উনি।কারন ওনার অত্যাধিক পড়াশোনার কারনে আমার মা আমাকে বকার উপর রাখতো।সারাদিন আমার মায়ের ডায়লগ ছিল,"ও এত্ত পড়ে আর আমার মেয়ে পড়ার কিছুই খুঁজে পায়না।আমার মেয়ে হলো সবজান্তা!"আর ওনার মা তো সারাদিন-আমার ছেলে এই করছে,আমার ছেলে ঐ করছে বলে বলে সারা এলাকা মাথায় তুলতো।

যাই হোক,কোচিং এর প্রথম কয়দিন খুব ভদ্রই থাকলাম।(যাতে টিচার রা সন্দেহ না করে) তারপর শুরু করলাম বান্দরামির প্ল্যান।
প্রথম দিন চুইংগাম খেয়ে খুব সুন্দর করে ওনার সাইকেলের হ্যান্ডেলে প্যাচালাম আর আড়াল থেকে আমরা কয়জন বান্ধবী দেখতে লাগলাম কি হয়!
উনিও ওনার বন্ধুদের সাথে কথা বলতে বলতে আসলো।বেখেয়ালে সাইকেলের হ্যান্ডেলে হাত রাখলো।আর চুইংগাম......!!!
এর কিছুদিন পর আবার ওনার জুতার মধ্যে ভিতরে চুইংগাম দিলাম।বেচারা জুতা পড়তে গিয়ে বলদ!
তার কিছুদিন পর আবার ক্লোজ আপ টুথপেস্ট তার সাঁইকেলের সিটে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিলাম।এবার তো বসে বেচারার প্যান্ট......

তার পরদিন যখন আমি কোচিং থেকে বান্ধবীদের সাথে বাসায় আসছিলাম হঠাত্‍ উনি সাইকেল নিয়ে সামনে।ভিতরে ভিতরে ভয় পেলেও ভাব নিলাম আমি পুরাই অবাক!এসেই জিজ্ঞাসা করতেছে,
-এইসবের মানে কি?
-কোন সবের?
-তুমি জানোনা?
-আমি কি জানবো???!!!
-আমার সাথে এগুলো করছো কেন?
-কোন গুলা?আজব!বলবেন তো?
-এই চুইংগাম,টুথপেস্ট দিয়া বান্দরামি তুমি করো নাই?
-কি বলেন এগুলো?আমি এসব......
-চুপ,আর কখনো যদি এসব করো,তাহলে.....আর তুমি কখনো আমার সাথে কথা বলবানা।
-
আমি আর কোন বান্দরামিও করি নাই আর ওনার সাথে কথাও বলি নাই।(বান্দর হলেও ভীতু ছিলাম)

রেজাল্টের দিন রেজাল্ট বের হওয়ার আগেই ওনার মা এসে বলল,"আমার ছেলে এ+ পাইছে" আমার তো শুনে মাথা খারাপ।উনি এ+ পাইছে,আমি না পেলে আমার মা আমার চৌদ্দ গুষ্টি উদ্ধার করিবে!
রেজাল্ট দেখলাম,আমি 4.88!আমার মা তার বিখ্যাত ডায়লগ গুলা শুরু করছে আর আমি বসে বসে কাঁদতেছি!এমন সময় সে হাজির!এসে বলল,
-কাঁদো কেন?
-কাঁদবো না কেন?আপনার তো মজা!আপনি এ+ পাইছেন।আমি তো...
-কে এ+ পাইছে?
-আপনি পান নাই?
-না,আমিও তোমার মত 4.88।
আমি সেদিনের মত খুশি কোন দিনও হই নাই,এমন একটা হাসি দিলাম।আর আমার মা তো পুরাই অফ!!!
সত্যিই এত খুশি কোন দিন হই নাই।ওনার রেজাল্ট শুনে আমার রেজাল্টের দুঃখ ভুইলা গেছিলাম!!

(সংগৃহীত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×