
পূর্ব কথনঃ বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ অনণ্য ও অন্যতম এক কবি। সুরঞ্জনা তার অসামান্য সৃষ্টি। সব প্রেমিকের স্বপ্ন যেন সুরঞ্জনার মত একটা প্রেমিকা তার হয়। জীবন বাবুর সেই সুরঞ্জনাকে নিয়ে মাঝে মাঝে ভাবতাম। তারই ফসল এই কবিতা।(০৭/০৮/২০০৭)
সুরঞ্জনা, আজও নক্ষত্র রাতে তারা ভরা আকাশ
অস্তাচলে আবিরের রংয়ে থামেনি মহাসমুদ্রের কল্লোল
নিরবধি বয়ে চলা তটিনীর তীরে উড়িতেছে গাঙ্গচিল
রাখালের বেণুর সুর বাজে দূর কোন ফশলী মাঠে।
শ্রান্ত পথিক উদাস মনে জিরাইতেছে বট-অশ্বত্থের ছায়ায়
কৃষাণী কাঁচা রোদে আঙ্গিনায় ছড়িয়েছে সোনারং ধান
সাঙ্গ হয় না ঘাসফড়িং ও হলদে প্রজাপতির খেলা
হিজলের ফুল ভাসে নব বর্ষায় পাখিদের উল্লাসে।
আজওতো বাউল গান গায় সুর তোলে একতারায়
তোমার মত করে একদিন এ জীবনে সবই হারায়
স্মৃতির দর্পণে সেই সন্ধ্যা স্নান যমুনার জল
কেবল থেকে যায় তোমার দু'টি চোখ ম্লান বেতফল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



