
অনক দিন পর আজ আবার সামুতে বিজ্ঞাপন দেখছি। ব্লগার জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ৩১/১০/২০১৭ইং তারিখ সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ একটি পোস্ট দেন। দারুন সাড়া ফেলে পোস্টটি। তার পর থেকে ব্লগে আমরা দেখতে পাই বিজ্ঞাপনের ছড়াছড়ি।
বিজ্ঞাপন ছাড়া বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার টিকে থাকা বেশ কঠিন। বিজ্ঞাপন থেকে সামু আয় করবে এতে সামুর-ব্লগার, লেখক, পাঠক, মডু ও সংশ্লিষ্ট সকলেই খুশি ছিল। কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে আবার সব মনোহরী বিজ্ঞাপন গায়েব হয়ে যায়।
ইংরেজীতে একটি ব্লগ আছে Hubpages নামে। এই Hubpages Blog ব্লগ থেকে যে কোন ব্লগার ব্লগিং করে টাকা উপার্জণ করতে পারেন।
বাংলাতেও যদি কোন ব্লগ এই পর্যায়ে পৌছতে পারে তবে তার নাম যেন সামু হয়। এটা আমরা আশা করতেই পারি। আর তার জন্যতো অবশ্যই বিজ্ঞাপন, স্পন্সর এর পাশাপাশি আরও সুন্দর সুন্দর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যারা এসম্পর্কে ভাল জানেন তারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
সামু হোক সময়ের সাথে বাংলার এক অনন্য ব্লগ ও ব্লগিং এর জগৎ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



