
আমরা যারা ব্লগিং করি। লেখা লেখি করি। নিশ্চয় প্রিয়তমাকে নিয়ে অনক কিছু ভাবি। কেউ কেউ তাকে নিয়ে গল্প লিখি, কবিতা লিখি, স্মৃতিকথায় তুলে আনি কিংবা গল্পের নায়ক বা নায়িকা বানাই। কেউ কেউ আবার গান বাধি কিংবা গল্পের কোন চরিত্রে চিত্রায়িত করি তার নাম।
ব্লগাররা প্রিয়তম/প্রিয়তমা-কে নিয়ে কি লিখেছেন বা লিখছেন মতামত দিন। আমি অবশ্য প্রিয়তমাকে নিয়ে লিখেছি কবিতা।
কবিতা-জয়নব
১১/১১/২০১৪ইং।
এক জীবন ভরে গেছে ভালবাসার পূর্ণতায়
এক জোড়া চোখ ভরে গেছে তব দেখার মুগ্ধতায়
আর কি চাইবো-
প্রেম, আগুন নাকি মৃত্যু ?
প্রেম পৃথিবীতে পরোয়া করেনা কিছু
প্রেম আগুন নিয়েছে পিছু
প্রেম প্রেমাগুনে-প্রেমমৃত্যুতে অম্লান।
রাত্রি কি শেষ
দিনের কি শুরু
দিন যায় মাস যায় বছর আসে
তুমি চির দিনই রবে মোর পাশে
জীবন মানে এখন তুমি
আর তুমি মানে সব
জয়নব জয়নব জয়নব।
প্রাণে প্রাণে রক্ত কনিকায়
ওকি নব কলোরব
জয়নব জয়নব জয়নব
তোমারে পাবার পর আর কি থাকে বাকি
মন চায় অন্তরে চিরকাল ধরে রাখি
আর কি চাইবো-
সুখ-স্বপ্ন নাকি শেষ প্রশ্ন ?
সুখ শিহরণে করেছ বরন
সুখের স্বপ্ন বুকে রবে আমরন
তবে শেষ প্রশ্নের উত্তর তুমি
তোমার প্রাণ মানে এখন আমি
আর আমি মানে সব
জয়নব জয়নব জয়নব।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


