
জোছনা ভাঙ্গা রাতে বসন্তের উতাল সমীরনে
তুমি নাই বা আমায় মনে রাখলে
তবুও তারার পানে চেয়ে কখনো ডাকলে-
আমি আসব না ফিরে, আসব না ফিরে
ভাঙ্গন ধরাতে তোমার সুখের নীড়ে।
এই ভেবে শান্তি যে পাই-একদা ছিল পরিচয়
এর চেয়ে বড় পাওয়া আর কি গো হয়।
বিশাল মহাশূণ্যে নক্ষত্রও একদিন মরে যায়
কর্মব্যস্ত পৃথিবীর কে তারে মনে রাখে হায়!
সসীম অসীমে মিলায়ে গেলে শুধু অনুভবের খেলা
তুমিও ফিরবে সেথায় শেষ হলে জগতের বেলা।
কোকিলের আকুল করা বিরহ গানের ক্ষণে
তুমি নাই বা আমায় মনে রাখলে।
উৎসর্গ- ব্লগার রাজীব নূর খান-কে। যার বিকল্পহীন রবীন্দ্রনাথ বইটি পড়তে পড়তে কবিতাটির সৃষ্টি ।
ছবি- নিজের আঁকা।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




