
ব্লগটা এমনই, এখানে-
ইসিয়াক, জাহিদ অনিক, বিদ্রোহী ভৃগু,সেলিম আনোয়ারের কবিতা
ভরা বর্ষার দিঘীতে যেন সোনলী যৌবনের ঝড়
ভ্রমরের ডানা, মনিরা সুলতানা,শিখা রহমান, সোনালী ডানার চিল
অবিরাম উড়ে চলে শব্দের অক্ষরে অক্ষরে ডানা ঝাপটায়।
স্বপ্নবাজ সৌরভ, কিরমানী লিটন, নার্গিস জামান, কাজী ফাতেমা ছবির কাব্যে
উপমার কারুকাজে অতীত বর্তমান যেন ঝসলে উঠে
চাঁদগাজী, করুণাধারা, ডাঃ এম এ আলী,খায়রুল আহসানেরা
জীবনের খেরোখাতা মেলে বলে যায় সাতকাহন।
ওমেরা, শায়মা, আহমেদ জী এস, কাওসার চৌধুরী
জেগে থাকে ণৈশব্দের গভীর মায়া বুকে নিয়ে
অহরিত, অপু তানভীর, পদাতিক চৌধুরী, নীল আকাশের
গল্পের গহিন বনে হারিয়ে যায় পাতা ঝড়া দিন।
ব্লগটা এখন এমনই, এখানে-
জুন, রাজিব নুর, নতুন নকিব, সাদা মনের মানুষেরা
তুলে ধরে দূর কোন জনপদের সচিত্র ইতিহাস
নজসু,আরোগ্য, তাজুল ইসলাম, হাবিব স্যার
যেন অনাবিল আনন্দের এক একটা পদ্মপুকুর।
মাইদুল সরকার, গিয়াসউদ্দিন লিটন, আখেনাটেন, কাল্পনিক ভালবাসা
হাসির তুবরিতে রম্যে রঙিন করে মনের ব্যালকনি
সুজন, তারেক মাহমুদ, তারেক ফাহিম,রূপম রিজওয়ান
রেখে যান নিজস্ব স্বকীয়তায় প্রতিভার স্বাক্ষর।
হাসান কালবৈশাখী, মলাসইলমুইনা, নতুন, কলাবাগান
জটিল থেকে জটিলতম বিষয় তুলে ধরায় নেই জুড়ি
ইমন জুবায়ের, কুহক মাহমুদেরা মৃত্যুর পরেও
এখানে চিরকালীন অমলিন আকাশের ধ্রুবতারা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



