
আজ থেকে চার বছর আগে কবিতা দিয়ে শুরু হয়েছিল সামুর আকাশে উড়াল দেওয়া। তারপর স্মৃতিকথা ও বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে রেখে গেছি হেথায় মোর উড়ার চিহ্ন। সময় কত দ্রুত চলে যায়। সেই ২০১০ সাল থেকে শুরু সামু পাঠ। তারপর ২০১৬ সালে রেজিস্টেশন করে পাঠক থেকে লেখক হবার যাত্রা।
এই যাত্রা পথে পেয়েছি অনেক অনেক ব্লগারদের সান্নিধ্য, পেয়েছি ভালোবাস। সময়ের সাথে ইচ্চায়, অনিচ্ছায়, স্বেচ্ছায় হারিয়ে গেছেন অনেক ব্লগার। অনেকে যেমন অনুপ্রেরণার উৎস তেমনি অনেকে আবার নেতিবাচক মনোভাব প্রকাশের প্রকাশক। ভাল-মন্দ মিলিয়ে বেশ কাটে যাচ্ছে সামুতে দিনগুলো। মাঝখানে প্রায় ০৭/০৮ মাস অবরুদ্ধ ছিল সামু আর করোনার কারনে কিছুটা ভাটা পড়লেও নতুন নতুন ব্লগারগণ আসছেন, সেভ হচ্ছেন এটাই আশার কথা।
সবাই ভাল থাকুন। সামু হোক আমাদের ভাব প্রকাশের অন্যতম অনলাইন হাতিয়ার।
ছবি - নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


