গান
রাত্রি আন্ধার, বন্দুকের ঝোপে, টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ, দেখছে মেয়েটার, একলা মেয়েটার, ওড়না-ছেঁড়া-থ্যাঁতা দেহে দোজখ- এমনই কথার গানটি কথা, সুরের পাশাপাশি কণ্ঠে সেলিম রেজা নিউটন। এর সংগীতায়োজন করেছেন তোয়াসীন এবং শুভ সুলতান। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন শুভ সুলতান এবং পাভেল রফিক।
সেলিম রেজা নিউটন বলেন, ‘গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা এবং আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর খুন করা হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয় কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরের একটি ঝোপ থেকে। এই গান খুন-ধর্ষণের বিরুদ্ধে মানববোধ জাগরণের। ’
এটি এপিসেন্টার থ্রি ব্যান্ডের প্রথম গান। তাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান একসঙ্গে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ এতদিন প্রকাশ করা হয়নি।
এখন সারাদেশে ধর্ষণের সর্বগ্রাসী কালো-ছায়া যেভাবে নেমে এসেছে এবং যেভাবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়াতে শুরু করেছেন, তার পরিপ্রেক্ষিতে এই গানটা স্বতন্ত্রভাবে রিলিজ করছে ‘এপিসেন্টার থ্রি’ ব্যান্ড। ’
দোজখ গানের ভিডিওটি ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অর্পণা কর’র চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়। ব্যান্ড সদস্যদের আলোকচিত্রী ছিলেন নিয়ামুন নাহার নিমা ও ব্যান্ডের পোস্টার-গ্রাফিক ডিজাইন করেছেন সেলিম রেজা নিউটন নিজেই।
গানটি নিয়ে ফেবুসহ অনলাইন ও অফলাইনে বেশ আলোচনা হচ্ছে।
তথ্য সূত্র-https://www.banglanews24.com
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

