somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম সেনানিবাস সিএমএইচ ও একজন উপকারী সালাউদ্দিন

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বেশ কিছু দিন অসুস্থ থাকার পর সুস্থ্য হয়েছি। এর পর পরই বাবা-মা, বোন ও তার দুই ছেলে মেয়ে আমার বাসায় বেড়াতে এসেছে। বাবা যেহেতু সাবেক সেনা অফিসার তাই ওনার পারকিনসন ডিজেজ এর জন্য ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসার জন্য চলতি মাসের দুই তারিখ প্রথম চট্টগ্রাম সেনানিবাসে সিএমএইচ যাই। বাবা-মা দুজনকেই ট্রিটমেন্ট করাবো। যা হোক আম্মার জন্য প্যাথলজি কিছু টেস্ট করানো হয়েছে আর তিন তারিখ আউটডোরে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসবো।

কিন্তু আব্বার শরীর ভালো লাগেনা বলে ওনাকে আর নিয়ে যাওয়া হয়নি, আম্মাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হলো। এদিকে সারা জীবন কোষ্ঠকাঠিন্যতে ভোগা আব্বার টয়লেট হচ্ছেনা ৪দিন ধরে। সাপোটারি গ্লিসারিন দেওয়াতেও কাজ হলনা। পেট ফুলে ব্যাথা শুরু হয়েছে। ওনার বয়স ৭৩ বছর। ফার্মেসি থেকে টয়টেল হওয়ার ঔষধ এনে খাওয়ানো হলো।

এর পর থেকে বমি ও লুজ মোশন শুরু হলো আর বন্ধ হচ্ছে না। একদিনেই উনি শয্যাশায়ী হয়ে পড়লেন। অবস্থা ভয়াবহ। ডিহাইড্রেসন হয়ে গেল। ছয় তারিখ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় গিয়ে সিএমএস নিয়ে গেলাম। ওনাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। হাসপাতালে কতর্ব্যরত ডাক্তার, নার্স প্রায় ছয় জন একসাথে কাজ শুরু করলো। ওনারা আমাদের অভয় দিয়ে বললেন- আপনারা ওনাকে এখানে এনেছেন আপনাদের দায়িত্ব শেষ এবার আমাদের দায়িত্ব শুরু। যা করার আমরাই করবো। আপনারা বাহিরে ওয়েট করেন।

রাতটা ইমার্জেন্সিতে নিবির পর্যবেক্ষনে থাকার পর পরের দিন ২ নং ওয়ার্ডে রেফার করলো। যেহেতু বাবা বয়স্ক মানুষ তাই একজন সবসময় তার সাথে থাকতে হয়। দিনে মা থাকেন রাতে আমি একদিন আর আমার ভাই একদিন পালা করে থাকি। ৭ তারিখ রাতে আমি যখন ঘুমাতে যাব দেখি বাবার পাশের বেড খালি কিন্তু বালিশ ও মশারি নেই। দুই বেড পরে সালাউদ্দিন নামের একজন সৈনিক বলল- আপনি ডিউটিতে যে আছে ওনাকে রিকোয়েস্ট করেন এক্সট্রা বালিম , মশারি আপনাকে দিবে। আমি কথা মত গেলাম এবং বললাম। ডিউটিতে যে আর্মি ছিল ওনি বললেন যদি থাকে তবে পাবেন না থাকলে পাবেন না।

১০ মিনিট পর সেই আর্মি আমাকে মশারি ও বালিশ দিয়ে গেলাম। আমি ধন্যবাদ জানালাম। শুতে যাব তখন দেখি ফ্যানের বাতাস আমার এদিকে আসছেনা। সালাউদ্দিন ভাই তার টেবিল ফ্যান আমার বেডে ফিট করে দিলেন। কিন্তু বিপত্তি হলো ফ্যান এক মিনিট চলার পর বন্ধ হয়ে যায়। ওনি ফ্যান খুলে ছুড়ি দিয়ে স্ক্র খুলে তার ঠিক করে আবার ফিট করে দিয়ে গেলেন।

আমি ওনার প্রতি কৃতজ্ঞ। রাত এগারোটা বেজে গেছে। আমি বললাম আপনি অনেক কষ্ট করেছেন এবার ঘুমান। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওনার ৪ দিন ধরে জ্বর কিছুতেই কমছেনা তাই এখানে ভর্তি করা হয়েছে। ওনার সাথে কথা বলে বেশ ভালোলাগলো। সকালে বিদায় নিয়ে আসলাম। কিন্তু একদিন পরে গিয়ে দেখি ওনি রিলিজ হয়ে চলে গেছেন। কি আফসোস ফোন নাম্বারটা রাখা হলোনা। ইচ্ছে ছিল আমার বাসায় একদিন ইনভাইট করার কিন্তু উপকারী সালাউদ্দিন আমাকে আর সে সুযোগ দিলনা।

হয়তো কোন একদিন আবার দেখা হতে পারে আবার নাও দেখা হতে পারে। যেখানেই থাকুন ভালো থাকুন উপকারী সালাউদ্দিন।

চারদিন পর আব্বুকেও রিলিজ করেছে এখন বাসায় ভালো আছেন। আর্মিদের সেবা ও ব্যবহারে তাদের উপর আস্থা ও ভরশা আজও অটুক।

ছবি- নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×