somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি ছবি ও লাইক ডিজলাইকের গল্প

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ছোট ভাই গত মাসে সাজেক ও কক্সবাজার বেড়াতে গিয়ে মেসেঞ্জারে ছবি পাঠিয়েছে। আমি আমার ৩ বছর পূর্ণ করা মেয়েকে ছবি দেখিয়ে বললাম। এটা কে ? সে ছবি দেখে কিছুটা লজ্জা ভাব নিয়ে ইংগিতে বুঝালো চাচ্চু। বললাম ছবিটা সুন্দর হইছে। সে বলল-সুন্দর এবং ডান হাতের বৃদ্ধা আঙ্গুলী উচিয়ে বলল- লাইক। আমি অবাক জীবনের শুরুতেই লাইক ডিজলাইকে জড়িয়ে যাচ্ছে আমার/আমাদের সন্তান।



প্রথম জল সং দিয়ে ছবি আঁকছি। মেয়ে উৎসাহ নিয়ে দেখছে। মেয়ের মাকে বললাম কেমন হচ্ছে ? উত্তর আসলো-মনে হচ্ছে ভালো। বাবুকে বললাম ছবিটা কেমন হয়েছে ? সে মুখ গোমরা করে রাখলো। অনেকক্ষণ ধরে সে রং আর তুলি চাচ্ছে অথচ আমি দিচ্ছিনা। আমি আবার বললাম বল কেমন হয়েছে আব্বুর আঁকা ছবিটা। সে চোখ মুখ কুচকে বৃদ্ধা আঙ্গুলী নীচের দিকে ঝুলিয়ে বলল-ডিজলাইক দিলাম।
আমি যেন আকাশ থেকে পড়লাম। এই প্রথম তার মুখে ডিজলাইক শব্দটা শুনলাম। আমি কৃত্রিম রাগ করে ছবি আকা বন্ধ করলাম। সে তুলি ও রং নিয়ে মহাসুখে আঁকতে লাগলো হিজিবিজি। পরে অবশ্য বলেছে সুন্দর হইছে বাবা।



তুলি ও রং পেয়ে পিচ্ছি অনেক খুশি। সে আঁচর কাটে আর বলে সুন্দর হইছে ? আমরা উৎসাহ দেই-হ্যা খুব ভাল হয়েছে। সে আমার রং শেষ করেই আনন্দ পাচ্ছে।



রং মুছার জন্য এই কাগজটা ব্যবহার করেছি। পরে দেখি এটাও একটা শিল্প কর্মর মত হয়ে গেছে। পরে কিছু রং এড আরও আরও কিছু আচর কাটার পর ছবি তুললাম। বাবু এটাকেও লাইক দিয়েছে এবং সেও এখানে রং দিয়েছে বলে এটা তারও একা আমার ক্রেডিট নয় সেটাও বুঝিয়ে দিয়েছে।

যুগের সাথে বাচ্চারা লাইক ডিজলাইকে আটকে যাচ্ছে এটা ভালো নাকি মন্দ সেটা সময়ই বলে দেবে।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×