somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুর্কি সিরিয়াল সারা পৃথিবীতে কেন এত জনপ্রিয় হচ্ছে

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বজুড়ে হঠাৎ করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে তুরস্কের কিছু সিরিয়াল বিশেষ করে ইতিহাস আশ্রিত সিরিয়ালগলো। এগুলোর মধ্যে অন্যতম হলো-

সুলতান সুলেমান

দিরিলিস আর্তগ্রুল

কুরলুস উসমান

উয়ানিস বুয়ুক সেলজুকলু

বারবারোসা


্এই টিভি সিরিয়ালগুলো দক্ষিণ এশিয়া, আরব দেশসমূহ, মুসলিম দেশ সহ মধ্যপ্রাচ্য থেকে বলকান, পূর্ব ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে আরব দেশগুলোসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে তুরস্ক তাদের সিরিয়াল বিক্রি করে যাচ্ছে। এছাড়াও অনলাইন প্লাটফর্মগুলোতেও তুর্কি সিরিয়ালগুলোর জনপ্রিয়তা প্রচুর। কিন্তু কেন এতো জনপ্রিয় হয়ে উঠেছে এসব সিরিয়াল।

প্রথমত, ভারতীয় বাংলা সিরিয়াল গুলোয় মাত্রাতিরিক্ত পরকীয়া, ব্যভিচার, ঝগড়া ইত্যাদি দেখে অতিষ্ঠ হয়ে উঠেছে দর্শকরা। এ থেকে এক ধরনের মুক্তির বার্তা নিয়ে আসে বাংলায় ডাবিং করা সুলতান সুলেমান বা দিরিলিস আর্তগ্রুল।

দ্বিতীয়ত, তুর্কি সিরিয়ালগুলো তৈরি করা হয়েছে বিশ্বমানের সব প্রযুক্তি ব্যবহার করে। এতে করে সিরিয়ালগুলো সাউন্ড ,ইফেক্টসহ সব কিছুই হয়েছে আকর্ষণীয়।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিরিয়ালগুলোর ভাষার ব্যবহার অন্তত সুনিপুন এবং মাধুর্যপূর্ণ । এতে করে যে কোনো দর্শক বেশ আগ্রহী হয়ে উঠছে ।

ঐতিহাসিক কারণও রয়েছে ১২০৪ সালে এই উপমহাদেশে ইসলামের ঝাণ্ডা ওড়ায় তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। অত্যাচারী লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কিরা বাংলায় আসন গাড়ে। বাংলা ও উপমহাদেশের অন্যান্য স্থানে দ্রুত সাম্যবাদী ইসলাম জনপ্রিয় হয়ে উঠে। সেসময় থেকে ভারতীয় উপমহাদেশে তুর্কিদের সাথে সম্পর্ক।

নির্মাণশৈলী-বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্য-ভিত্তিক এসব সিরিয়ালের নির্মাণশৈলী অনেক অনুষ্ঠানের চেয়ে বেশ এগিয়ে। অন্যদিকে এসব সিরিয়ালের বিষয়বস্তু এবং সংলাপের মধ্যে ইসলামী ভাবধারা এবং মুসলমান শাসকদের ইতিহাসের কিছু বিষয় আছে তাই দিন দিন জনপ্রিয়তা বাড়ছেই।

বাংলাদেশ মুসলিম অধ্যুষিতসব ধরনের দর্শক এসব সিরিয়াল দেখলেও বিশেষ করে মুসলিমদের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ও সামাজিকভাবে ইসলাম প্রিয় হওয়ায় তুর্কি সিরিয়ালের প্রতি আগ্রহ এ দেশে আরো বেশি।


বিবিসির এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া জানিয়েছিলেন, ‘বাংলাদেশের অনেক দর্শক এসব সিরিয়ালের বিষয়বস্তুর সঙ্গে নিজেদের মনের এক ধরনের সংযোগ স্থাপন করতে পারেন। ফলে সিরিয়ালগুলো দর্শকদের একটি অংশের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। মধ্যপ্রাচ্যে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে আর বাংলাদেশেরও অধিকাংশ মানুষ মুসলিম। এক ধরনের মনস্তাত্ত্বিক নৈকট্য তারা বোধ করে। সেটা থেকে এক ধরনের আগ্রহ তৈরি হয়। তবে দর্শকপ্রিয়তা এভাবে বাড়তে থাকলে একসময় এটি দেশের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। কারণ মধ্যপ্রাচ্যভিত্তিক এসব টিভি সিরিয়ালে সেখানকার ইতিহাস প্রাধান্য পাচ্ছে। ফলে এটা দীর্ঘ মেয়াদী বাংলাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করতে পারে।’

ঢাকার একজন দর্শক তাহমিনা খান অমি মনে করেন , সবথেকে বড় বিষয় হচ্ছে এসব নাটক ফ্যামিলির সাথে বসে দেখার মতো। এবং মধ্যপ্রাচ্যের মুসলিম সমাজের ইতিহাস সম্পর্কে অনেকটা ধারনা পাওয়া যাচ্ছে।

এছাড়া প্রাইভেট ইউনিভার্সটির ছাত্র মোঃ শাহরিয়ার মনে করেন , এসব সিরিয়াল দেখে মুসলিমদের ইতিহাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে । এবং আমাদের দেশ মুসলিম প্রধান হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

শুধু কি তাই প্রতিটি সিরিয়ালে অভিনয় করা পাত্র, পাত্রী, নায়ক, নায়িকাসহ ছোটখাটো রোল প্লে করা সবাই সাবলীল অভিনয় করেন, যেমন বাচনভঙ্গি তেমনি ডায়লগ। আছে সাসপেন্স, ড্রামা, ক্লাইমেক্স, ঘটনার ঘনঘটা, আবহ, ইতিহাস, ঐতিয্য, পোশাক সবই নজর কাড়ে তাইতো সবচেয়ে বড় কথা নেই কোন অশ্লিলতা। আমি সবগুলো সিরিয়ালই দেখছি। এক কথায় দারুন।

তথ্যসূত্র ঃ এনএনবিডি কম থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×