somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুগ ডাল ও ফুলকপির দারুণ কম্বিনেশনে একটি রেসিপি।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীতের সবজি বাজারে এসে গেছে। তার মধ্যে অন্যতম ফুলকপি। ফুলকপি দিয়ে নানান পদ তৈরি করা যায়। আজ মুগডাল ও ফুলকপির একটি রেসিপি শেয়ার করব-


উপকরণ: মুগ ডাল,ফুলকপি,আলু ও টমেটো।

রন্ধনপ্রণালী: প্রথমে ফুলকপি আলু পরিমাণমতো নিয়ে কেটে একসাথে এক চিমটি হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার হালকা আঁচে মুগডাল করাইতে টেলে নিন যাতে পুড়ে না যায় সেদিকে নজর রাখুন। টালা হয়ে গেলে নামিয়ে একটি বাটিতে রাখুন এবং পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া, ধনে গুড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ভেজানো ডাল ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এবার টমেটো কুচি ,লবণ ও জিরার গুড়া দিয়ে দিন। ডাল সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করা আলু ও ফুলকপির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখুন আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিন। একদম শুকিয়ে যাওয়ার আগে উঠিয়ে নিন।
ব্যাস হয়ে গেল ফুলকপি ও মুগ ডাল দিয়ে দারুণ এক তরকারি।

বিদ্র : কেউ যদি মাংসের মসলা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন তখন স্বাদটাও কিছুটা মাংস তরকারির মতই হবে।

রান্না ও ছবি ক্রেডিট নিজের।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×