somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়- ২৮

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রমজানে মেয়ে আমার ইফতার, সেহেরি ও ভোররাত নিয়ে কৌতহল দেখিয়েছে প্রথম দিকে সেটাই আজকের গল্প।


প্রথম দিন যখন আমরা রোজা রাখার জন্য বাবুকে তারাতারি ঘুমিয়ে যাবার জন্য বললাম সে বলল, আমিও ভোররাতে উঠবো। ভোররাত দেখবো। ভোররাত কেমন ? সেহেরি কি ?

তাকে বুঝিয়ে বলা হলো। ভোররাতে যখন তাকে ডেকে তুললাম সে বাহিরের দিকে তাকেয়ে বলল, ভোররাত তো অন্ধকার । আমি উঠবো না, ঘুমাবো।


সকালে যখন তাকে নাস্তা দেওয়া হলো। সে বলল- আমরা নাস্তা খেয়েছি কিনা ?

তার মা বলল আমরাতো রোজা রেখেছি । কিছু খাওয়া যাবেনা।

সে বলল- তাহলে আমিও রোজা, আমিও খাবনা।

তার মা বলল-ছোট মানুষের খেতে হয় । তুমি নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত রোজা রাখবে। তারপর দুপুরে খেয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করবে।

সে বলল-ঠিক আছে।

জাফরিনের চাচতো ভাই তাকে বলল- জাফরিন রোজা রাখছো ? ভাইয়াতো রোজা রাখছি। মেয়ে বলল-আমিও রোজা। না তোমারটা হবেনা তুমি নাস্তা খাইছো।

আম্মু বলছে নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত ছোট মানুষের রোজা হয়।

বাঙ্গি বা তরমুজ কাটে তাকে খেতে দিয়ে জিজ্ঞাস করা হলো- মিষ্টি হয়েছে, ভাল পড়েছে ? সে তখন আমার মুখের কাছে এক পিছ তরমুজ বা বাঙ্গী ধরে খেয়ে দেখতে বলে।

আমি বলি আব্বুতো রোজা রাখছি। সে বলে-ও আমিতো ভুলেই যাই। বাবা মজা হইছে। এভাবে শরবত বানালে মিষ্টি হয়েছে কিনা সেটা মেয়েকে দিয়ে টেস্ট করানো হয়। মিষ্টি হলে বুড়ো আঙ্গুল উঠিয়ে লাইক দেয় আর মিষ্টি কম হলে বুড়ো আঙ্গুল নীচের দিকে দেখিয়ে ডজলাইক দেয়।

গতবার পুরো রোজায় সে পেয়াজু আর ছোলা খেয়েছিল। এবার বেগুনী বা পেয়াজু এখন পর্যন্ত একটাও খায়নি শুধু ছোলা ধুয়ে দিলে খায়।

মেয়ের কান্ড দেখে নিজের ছেলে বেলার রমজানের স্মৃতি মনে পড়ে যায়।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×