somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩১

২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের গল্প অনলাইনে ফেসবুক পেজে কিভাবে রান্না ও খাবার পরিবেশন করা হয় কন্যার কন্ঠে এর বর্ণনা ।


অনেকদিন থেকেই আমার স্ত্রী বলছিল সে একটি রান্না বিষয়ক ফেসবুক পেজ খুলবে। আমি বলেছিলাম তুমি এত ঝামেলা নিতে পারবে না। সে বলল না পারলে না পারবো চেষ্টা তো করি। তো ফাইনালি দু-তিন মাসে আগে তার আইডি থেকে একটি রান্না বিষয়ক পেজ খুলল। সে বলল সে তার ফেস দেখাবে না এমনকি কন্ঠও দিবেনা শুধু ভিডিও করবে সাথে মিউজিক বা গান এড করে দিবে। আমি বললাম তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই কর।


প্রথম কয়েকদিন ভিডিও করা এবং এডিটিং করা আমি শিখিয়ে দিলাম। আর বাকিগুলো সে নিজেই করত মানে মিউজিক বা গান সিলেক্ট করা ক্যাপশন লিখা, হ্যাশটেগ দেওয়া এবং পোস্ট করা।

একটি গান সিলেট কর বা ক্যাপশন কি হবে কিংবা কোন মিউজিকটা দিলে মানাবে এগুলো ভাবতে ভাবতেই তার অনেকটা সময় চলে যেত তারপর ভিডিও এডিটিং করতেও আমি প্রায় ঘন্টা দুই লেকে লেগে যেত। বেশ কদিন যাবার পর সে বুঝতে পারল কাজটা অতটা সোজা নয় এবং বাবুর প্রতি যত্ন অনেকটা কমে গেছে।

তাই সে মাস খানে যাওয়ার পর বলল আর আর কাজ করবে না। কিন্তু ভিউ লাইক শেয়ার যে না কমতে শুরু করেছে অমনি সে ভাবলো না মাঝপথে কাজটা ছাড়া ঠিক হবে না। এবার সঠিক করল কন্ঠ দিবে তাই সে ভিডিও দেখতে শুরু করল কিভাবে কন্ঠ দিলে সুন্দর লাগবে। আমার কন্যা তার কান্ড দেখে বলল আম্মু তুমি এভাবে বলবে-হ্যালো এভরিওয়ান কেমন আছেন ? আমি আজকে কি রান্না করেছি আপনারা দেখেন, মাংস, মাছ আবার পোলাও রান্না করেছি কিসমিস দিয়েছি। আহ কি ঘ্রাণ। অনেক মজা হয়েছে । আপনারা বাসায় রান্না করেন এবং আমাকে জানান মজা হয়েছে নাকি? আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন।

ওমা বুড়ির কথা শুনে আমি আর আমার টাসকি খেলাম। মা মেয়েকে কাছে টেনে কোলে নিয়ে বলল, ওরে বাবা বুড়ি তো আমার চেয়েও ভালো কণ্ঠ দিতে পারবে। আমাকে বলল দেখছেন বাচ্চারা যা দেখে তাই শিখে। নাহ আমার এগুলো বাদ দিতে হবে। ওর এখন পড়ালেখার সময়, স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে আসছে। ওর ক্ষতি হবে ওকে সময় না দিয়ে দিনরাত এসো ভিডিও সিডিও নিয়ে পড়ে থাকলে।


তখন মেয়ে বলে উঠলো তুমি এগুলো বন্ধ করলে তোমার ভিউ কমে যাবে তোমার ইনকাম হবে না।

তার মা এবার বিস্মিত হয়ে বলল আমি এগুলোতে ইনকাম করতে চাই তোমাকে কে বললো। ইনকাম কি, মেয়ে বলল টাকা টাকা। কিচ্ছু বুঝনা। হুম বুঝছি তুমি দিন দিন পেকে যাচ্ছ। দাঁড়াও তোমাকে স্কুলে ভর্তি করাচ্ছি।


তারপর অনেকদিন এসে আর ভিডিও আপলোড দেয়নি। হঠাৎ করে আবার সিদ্ধান্ত নিল সপ্তাহে একদিন সে ভিডিও দিবে বা যখন মন চায় তখন দিবে কিন্তু এভাবে রেগুলার কাজ করবেনা না। ঘুমের সমস্যা আর টেনশন তো আছেই।

আমি বললাম যাক তাহলে শখ মিটেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×