somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরণার গল্প

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প দিয়ে লেখাটা শুরু করি... সবাই জানেন তারপরও বলি... :)

ড. বি আর আম্বেদকর... জন্ম ১৯ শতকের শেষ দিকে, ব্রিটিশ ভারতের মধ্য প্রদেশে এক দরিদ্র পরিবারে... ছিলেন বাবা-মায়ের চতুর্দশ সন্তান... অস্পৃশ্য হরিজন হওয়ায় স্কুলে তাকে বসতে হত ক্লাসের বাইরে বারান্দায়... এমনকি তেষ্টা পেলে স্কুলের উচ্চবর্ণের দপ্তরী ছোঁয়া বাঁচিয়ে ওপর থেকে পানি ঢেলে না দেওয়া পর্যন্ত পানি পানের অনুমতিটুকু ছিল না তাঁর...

এন্ট্রান্স পরীক্ষা দিতে ১৯ মাইল দূরের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন তিনি... কিন্তু নিচু জাত বলে গাড়ি থেকে গাড়োয়ান তাকে নামিয়ে দিয়েছিল... এতকিছুর পরও তিনি হার মানেন নি... দারিদ্র আর রোগ-শোকের বিরুদ্ধে লড়াই করে বেঁচে যাওয়া মাত্র পাঁচ ভাই-বোনের একজন ছিলেন তিনি এবং একমাত্র তিনিই পেরোন হাইস্কুলের গণ্ডি... ভারতের ইতিহাসে তিনিই প্রথম দলিত সম্প্রদায়ের সদস্য যিনি কলেজে ভর্তি হন... পরবর্তীতে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইন ও লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে অর্থনীতিতে অর্জন উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি, অর্জন করেন কয়েকটি ডক্টরেট... দেশে ফিরে একজন প্রতিষ্ঠিত আইনজীবীর পাশাপাশি তিনি হয়ে ওঠেন সমকালীন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব... দলিত সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলনে জীবনকে উৎসর্গ করেন... স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের গুরুদায়িত্ব পালন করে “বাবা আম্বেদকর” নামে ভারতবর্ষে তিনি হয়ে ওঠেন সর্বজন শ্রদ্ধেয়... প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যু দিবসে হাজার হাজার মানুষ সমবেত হয় তাঁর স্মৃতিসৌধে...

এবার একটু চিন্তা করি... কার কার অবস্থা এই ‘বাবা আম্বেদকর’ এর মত??? খুঁজে পেতেই কষ্ট হয়ে যাবে... আপনার/আমার অবস্থা নিশ্চয় তাঁর চেয়ে খারাপ নয়... তাহলে আমি বা আপনি পারবো না কেন???

আমরা বলি, আইনস্টাইন একজনই হয়েছেন... বেটোভেনের মত সুরস্রষ্টাও আর কেউ হতে পারবে না... এটা যে কত বড় ভুল একটা ধারণা, তা নিয়ে রীতিমত গবেষণা ভিত্তিক একটি বই “The Genius In All Of Us” এ লেখক ডেভিড শ্যাঙ্ক দেখিয়েছেন, “আসলে ঈশ্বর প্রদত্ত নয়, বরং অদম্য ইচ্ছা আর প্রচেষ্টার ফসলই হল প্রতিভা... তিনি বলেন, জিনিয়াস হওয়ার জিন সবার মধ্যেই আছে... সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে আমরা ভেতরের আলোটা বের করে আনতে পারি না... বিনয়, স্বপ্ন, ইচ্ছাশক্তি আর লক্ষ্য ছোঁয়ার অটুট সংকল্প থাকলে যে কোন বয়সে আপনিও হতে পারবেন বিশ্বখ্যাত প্রতিভার অধিকারী।”

ছোটবেলা থেকে আপনি কখনো ভালো রেজাল্ট করতে পারেন নি... তার মানে এই নয় যে, আপনি আগামীতে ভালো করতে পারবেন না... আসলে ভালো রেজাল্ট করাটা খুবই সহজ, করতে চাইলেই করা যায়... এজন্য জিনিয়াস বা অসাধারণ মেধাবী বা শ্রুতিধর হওয়ার দরকার নেই... গণ্ডায় গণ্ডায় প্রাইভেট টিচার বা ভালো স্কুল কিংবা ধনী মা-বাবার সন্তান হওয়াও ভালো রেজাল্টের শর্ত নয়...

ভালো রেজাল্টের জন্য প্রয়োজন মাত্র দুটি জিনিস...
১. আত্মবিশ্বাস
২. অদম্য ইচ্ছা
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×