তুইই সঠিক পথে!!
এই ধর চটিগল্পের বস্তা
দামী নয় কিন্তু খুবই সস্তা,
এটা ফুল-প্যাক হট্ ভিডিও;
সাথে ফ্রী অনলাইন স্টুডিও,
সেখানে, যেমন-XXX? BLUE? নীল? HOT FILM?
যে নামেই বা যে পরিচয়েই ডাকোনা বা চিন না কেন,
অথবা, অশ্রাব্য অশালীন খিস্তি-খেউড়ে ভরা
ভালগার গল্প! শুধুই ভালগারিটি!
সেক্সাস নেক্সাস!
আর, এই হোল চরম নোংরামো আর বেহায়া-বেলেল্লাপনায় ঠাসা,
নগ্ন-অর্ধনগ্ন নারীদেহের পসরা!
যেমন-ভোগ ম্যাগাজিন? বা এ ধরণের আরো যত যা কিছু-
পড়ছিস? চাখছিস? শুঁকছিস? শেয়ার করছিস? পেয়ার করছিস?
সঙ্গে রাখছিস? ভয় নেই; অর্থাৎ নো ম্যানশন!
নেশা করিস? সে তা শুকনো বা ভেজা যেমনই হোক?
যেমন-চরস আফিম ভাং হিরোইন কোকেইন মারিজুয়ানা
এল এস ডি হালের ইয়াবা আরও যতসব মরণডোজ ড্রাগস?
তাতেও ভয়ের কিছু নেই!
ক্ষয়ের কিছু নেই?
ধর্মকে গালি দিস?
কোরআন-হাদিসের অপব্যাখ্যা করিস?
অধর্মকে সাপোর্ট করিস?
কোনই সমস্যা নেই!!
মার্ক্সইজম!ল্যানিনিজম!ফ্যাসিজম!সেকিউল্যারিজম-
এর ধারক বাহক?
নো ম্যানশন!
কিন্তু সাবধান! ডাবল সাবধান!!
কোরআন পড়িস? হাদীস পড়িস?
সে অনুযায়ী আমল করিস?
গৃহে সেগুলো যত্নে রাখিস?
তাপস মনিষীদের জীবনী পড়িস?
ভালো মানুষের সংগ ধরিস?
জুলুমবাজদের রুখে দাঁড়াস?
অন্যায় অবিচারের মোকাবিলা করিস?
গণতান্ত্রিক দল করিস?
তাহলেই হয়েছে সাড়া;
বিভিন্ন ধারায় পড়বি ধরা;
হাতে পড়বে লোহার কড়া;
অবশেষে,
চৌদ্দশিকেয় আটকে পড়া!
না হয়-
পালাতে গিয়ে ক্রসফায়ারে?
লাশ হয়ে বন বাদাড়ে!
জঙ্গি অপবাদ সংগে নিয়ে!!
অথবা,
রইবি মরে-
বেওয়ারিশ সনদে মর্গে পড়ে।।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



