

প্রাগৈতিহাসিক জান্তব ক্যারেকটার গুলো আবারো দৃশ্যপটে!!
মীরজাফর! ঘসেটি বেগম!এন্ড আল-বিলাতি গং!
সাথে সেই পূরণো শকুনগুলো-জগৎ শেট্, রায় দূর্লভ, ইয়ার লতিফ, উঁমিচাঁদ!
আটঘাট বেঁধেই নেমেছে তারা,
পেতেছে ভয়াল জটিল ফাঁদ!

তাই, হায়!স্বাধীনতা? আজো বিষবৃক্ষ যেন!
জনগণ? আহ্! ২৬০ বছরেও
পাচ্ছে বিষাক্ত সেই ফলেরই স্বাদ!
********************
পেয়েছি বাংলাদেশ; স্বাধীন? ভূ-খন্ড!
শতধা বিভক্ত; কমপক্ষে ১৭৪ দল অথবা ১৭ কোটি মতের পথে
খন্ড-খন্ড!
অতঃপর, কিছু লুটেরা আর হায়েনাদের নখরাঘাতে লন্ডভন্ড!
তারপর, সুখের শান্তি মিশন হলো নিমেষে পন্ড!
এসবের দায়?
শুধু ভেবেই বলছি আপনি আর আপনারা ভাল,
বাকিরা? মানে-
আমি, আমরা আর কিছু নাবালক বাঙ্গালী
সবাই দায়ী? কারণ, আমরা ন্যাকা! আমরা ভন্ড!
বিঃদ্রঃ প্রথমের অংশ কবিতা ট্রিবিউট টু ২৩ জুন ১৭৫৭ঃ
দ্বিতীয় অংশঃ মন্তব্য!!
**ছবি কার্টেসি গৌজ টু ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



