
আবহমান কাল ধরে থরে থরে শব্দ সম্ভারে
সাজিয়েছে বাংলা ভাষাকে যারা,
আজ অধিকাংশই তাঁরা লোকান্তরে,
বাকি যারা আজো বিশিষ্ট অবশিষ্ট-
তাঁরা ও তাঁদেরই পথে ক্লিষ্টচিত্তে মরণ রথে ।
আর আমরা ? তাঁদের হারিয়ে বরই একা,
বিপথু, রিক্ত, দীশাহারা,গতিহারা ।
তখন একটা সময় ছিল-যখন ‘হৃদয় ছিলো ,আবেগ ছিলো’
‘’ভালবাসা ছিলো, প্রেম ছিলো” , আর ছিলো এসবের
লাগি একদল প্রেমিক মানুষ পাগলপারা ।
এখন বদলে গেছে এসবের গতিধারা,
আছে কিছু যান্ত্রিক-তান্ত্রিক আর তাদের
কর্মকান্ড সব যন্ত্রে করা; হৃদয় ছাড়া, সীসে ভরা ।
ফলে ‘কাব্যে-কবির’, ‘সাহিত্যে-সাহিত্যিকের’
হৃদয় নিংড়ানো ভালবাসার সব ফসল-
ভেসে হারায় অজানায় । আসে নতুন
এক সংস্কৃতির নামে কু-সংস্কৃতির প্লাবন ধারা।
সৃষ্টি হয় উম্মাদনা, নষ্ট হয় মগজ; ধ্বংস হয় কাগজ,
পালা বদল ঘটে সেবা আর সেবকের ।
আসে বিবেক ধ্বংসের কালো নকশা,
বিলীন হয় পথ ঘাট, বন্ধ হয় প্রিয় বাংলার নীড়ে ফেরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

