মোঃ মাঈনউদ্দিন

মুক্তি পিয়াসি মুক্তিযোদ্ধা মোরা ; খুন পিয়াসি নই ।
১৭৫৭’র প্রহসন আর ১৭৬৩’র ব্যর্থ প্রয়াস ব্যাথা,
বক্ষে-স্কন্ধে বই ।
কখনো ফকির মজনু সাজি, ব্রেলভি-তিতু-সূর্য সেন ও হই,
উমিচাঁদ,রাজবল্লভ,ইয়ারলতিফ আর রামচন্দ্রের মীরজাফরিতে
অবশেষে, পরাজিতের সনদ লই।
৪৭ গেলো, ৫২ এলো খুন-রাঙা প্রাতে নিয়ম মতই,
আমরা মাড়ালাম সালাম,বরকত,রফিক,শফিউরের সেই পথ-ই।
৬৯ এ দেখলাম সাত-সকালে আসাদের রক্তাক্ত শার্ট-ই,
স্বাধীনতা এলনা ৭০ এলো নিয়ে বিজয়ের লগ্নই।
৭১ এ লড়ে নিঃশব্দে মরে রয়ে গেলাম অজ্ঞাতই,
আড়াল ছেড়ে কাপুরুষ-নপুংসকরা এসে হয়ে গেলো বিখ্যাতই।
স্বাধীনতা সংগ্রামের ২১৪ বছরের পথ পরিক্রমণে
অটল-হিমাদ্রির মত অবিচল রই।
পরাধীনতার লৌহ জিঞ্জির ভেঙ্গে,
বিজয় পতাকা করি উড্ডীন স্বতঃই।
অথচ,এখন স্বাধীন দেশে পরাধীনতার বেশ,
আর নোংরা রকমের হৈচৈ,
তবে কী স্বাধীনতার মূল চেতনা,
অতলান্তিকের গহবরে রবে চিরদিনই?
নোটঃ ছবি-ইন্টারনেট
উক্ত কবিতা 'গল্প-কবিতা' বিভাগে পূর্বে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




