

প্লীজ, জেগে উঠুন- এখনই সময়!
ঘুমিয়ে আছে বিবেক,
পরাভূত আজ মানবতা,
হারিয়ে গেছে সুশীল সমাজ, যারা
তারস্বরে হায়! মানবতা, হায়! মানবতা, বলে শ্লোগান
দিত সেই, তথাকথিত মানবতার ধ্বজাধারীরা!!
তাহলে কী আর সবার মতো আমাদের দেশরত্ন
মাদার অব হিউম্যানিটি ও জেগে নেই?
কোথায় আপনি? আপনার সুরম্য অট্টালিকা আর প্রাসাদের
পাশেইতো মৃতবৎ বেসরকারী শিক্ষকগণ কেঁদে হয়রান,
জান বুঝি যায়! কিন্তু, এ অসহায়দের আর্তি কেউ শুনছেই না,
এখনো কী কিছুই বলার নাই আপনার?
না কী দেখেও দেখছেন না?
তবে, ৫লক্ষ শিক্ষকের আর্তি শুনুন,
চিৎকার শুনুন, আহাজারী শুনুন,
জেগে উঠুন! হে প্রজা হিতৈষী, মাদার অব হিউম্যানিটি!!
অন্তত কিছু বলুন!!


ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




