
গ্রাম্য জীবন।
------মোঃসালাহ্উদ্দিন
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো,
বড়রা বলছে বাচ্চাদেরকে ঘরে চলো।
আলো জ্বেলে পড়ে সবাই,
মুখে আসে কারো কারো ঘুমের হাই।
ঘরে ঘরে শুনা যায় পড়ার আওয়াজ,
চারিদিকে নিস্তব্ধতা বন্ধ হয় সকল কাজ।
দ্রতই সেরে ফেলে রাতের খানা,
যেন রাত জাগা সকলের মানা।
শুনা যায় ঝোপঝাড়ে শিয়ালের ডাক,
জানালাগুলো থাকে একটু খানি ফাঁক।
মৃদু বাতাসে গভীর ঘুম আসে,
রাতজাগা মানুষগুলোর চোখে,স্বপ্নগুলো ডানা মেলে হাসে।
কখনো কখনো পূর্ণিমার চাঁদ দূর আকাশে ভাসে,
স্বপ্নচারীরা ভেসে যায় স্বপ্নের মধ্যে রঙিন দেশে।
রাতের নির্জনতায় জোনাকির আলো দেখা যায়,
কুকুরগুলো পাহারাদার বেশে ঘুরে বেড়ায়।
পাখির কিচিরমিচির আওয়াজে ভোর হয়,
উষার আলোয়ে ভুবন আলোকময়।
এভাবেই নবীনদের জীবনে আসে জয়,
সৎ কাজে দূরহোক সকলের মনের সংশয়।
ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য করে তোড়জোড়,
তাদের হাত ধরে একদিন আসবে সোনালি ভোর।
চাঁদপুর।
তাং০৪/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
