somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু তুমি-৬

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা পনের মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য।কিন্তু থামার কোনো নাম-গন্ধও নেই।আজকের আবহাওয়াটা দারুণ সুন্দর।ঝিরিঝিরি বৃষ্টি,হালকা ঠান্ডা বাতাস আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ।মাথা নষ্ট করে দেয়ার মতো।ভালোই লাগছে।যাক,তাহলে অনুভূতিগুলো মরে যায়নি।গতকাল রাতের পর মনে হয়েছিল অনুভূতিহীন হয়ে পড়েছি।ইশ্,রাতগুলো এতো ভয়ানক হয় কেনো!!!! হঠাৎ ব্যাগের ভেতর মোবাইলের তীব্র কম্পন ভাবনায় ছেদ ফেলল।মোবাইলটা বের করেই দেখি শুভ্রর ৫ মিসডকল।হায় ভগবান,আমি টেরই পেলাম না!!!ব্যাক করলাম।
"কই তুমি?বের হইসো?"
"হুম।বৃষ্টি থামার অপেক্ষায়।"
"ভালো তো।আমি আরো তোমার জন্য বসে আছি।"
"আচ্ছা, ঠিক আছে আসছি।একটু অপেক্ষা করো।"
ছাতা নেই।তাই হাঁটা শুরু করলাম।লাইব্রেরী থেকে সোজা টিএসসিতে।এই বৃষ্টির মাঝে শুভ্র বসে আছে।ভিজছে আর সিগারেট টানছে।আজব,বৃষ্টির মাঝে সিগারেট খায় কিভাবে!!!! পাশে বসে বললাম,"কি হয়েছে?বৃষ্টিতে ভিজছো কেনো?"
"মনটা খুব খারাপ।" সিগারেটটা ফেলে জুতার তলা দিয়ে পিষে ফেলল।
আমি ওর কথায় খানিকটা অবাক হয়ে জানতে চাইলাম,"কেনো?"
"পুষ্পিতা আরেকজনের প্রেমে পড়েছে।এইটা কিছু হইলো বলো? প্রেমের প্রস্তাব দেয়ার আগেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেলাম। আমার কিছুই ভালো লাগছে না গো তিলি।"
শুভ্র আচরণ কেমন যেনো লাগল।কারণ শুভ্রকে যতটুকু চিনি সে এতো সহজে ভেঙে পড়ার মতো ছেলে না।তবে এমন হওয়ার মানে কি সত্যি সত্যি সে পুষ্পিতারে পছন্দ করত?
"আহারে।মন খারাপ করো না।" বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম।
"আচ্ছা, মেয়েরা এমন কেন বলোতো?"
"তার আগে বলো ছেলেরা এমন কেন?"আমি উল্টা প্রশ্ন করলাম।
"মানে?" শুভ্র আমার দিকে ফিরে তাকালো।
"আমি একটা ভুল করে ফেলেছি।আমি ওকে বলে দিয়েছি ভালো লাগার কথা।"
"বাহ্,এতো খুব ভালো কথা।ভুল কেনো হবে? সে কি উত্তর দিল?" খানিকটা উৎসুক কন্ঠে শুভ্র জানতে চাইল। "সে কনফিউজড।",একটা দীর্ঘশ্বাস ফেললাম।
"ধুর।এইটা কেমন কথা?"
"হুম।কাল থেকে আমার সবকিছু বিরক্তিকর লাগছে।ভালো লাগছে না।"বলে মাথার চাদরটা টেনে দিলাম।বৃষ্টির ফোঁটাটা আমার জন্য খুব একটা সুবিধার না। "বুঝতে পারছি তিলি।আমারও একই অবস্থা। এজন্যই তোমার সাথে দেখা করতে এলাম।গল্প করার জন্য।আচ্ছা, বাদ দাও এই ব্যাপারগুলো।" অনেকটা স্বাভাবিক কন্ঠে বলল শুভ্র। বাদ দিতে বললে তো বাদ দেয়া সম্ভব না।পোকার মতো মাথার ভিতর খালি পিলপিল করতেই থাকে।তবে শুভ্রর সামনে এখন আর এই ব্যাপার তোলা যাবে না।কারণ সে খুবই বিরক্ত হবে।আর ওকে বিরক্ত করার ইচ্ছে আমার নাই।
বৃষ্টি থেমে গেছে।শুভ্র বলল,"চলো উদ্যানের ভিতর যাই।" আমি মাথা দুদিকে ঘুরিয়ে মানা করলাম। "প্লিজ, চলো।সেদিন তো চাঁদ দেখা হয় নাই।আর এখন তো দিন।চলো।" আমি খানিকটা ইতস্তত করে বললাম,"আমার ভালো লাগে না।" দেখলাম শুভ্রর মনটা খারাপ হয়ে গেলো।তারপর বললাম,"আচ্ছা, চলো বেশি ভিতরে যাব না।" শুভ্র খুশি হয়ে বলল,"আচ্ছা, ঠিক আছে।" রাস্তা পার হয়ে ঢুকলাম।
খানিকটা হাঁটার পর আশেপাশের পরিস্থিতি দেখে আর ভালো লাগছিল না।তাই শুভ্রকে তাড়া দিলাম বের হওয়ার জন্য।শুভ্র কথায় কান না দিয়ে একটা উঁচু জায়গায় এসে বলল,"চলো এখানে বসি।এই জায়গার বিশেষত্ব কি জানো?" " না।" "এখানে উঠতে হলে অবশ্যই হাত ধরতে হয় আরেকজনের। " বলেই একটা দুষ্টুমির হাসি দিল। আমিও মাথা নেড়ে বললাম,"আমি হাত ধরা ছাড়াই উঠতে পারব।" "হুম।সেটা তো বুঝতে পারছি।না মানে তোমার হাত ধরতে হলে তো আমার পকেটের ভেতর থেকে হাত দুটো বের করতে হবে।যেই ঠান্ডা আজকে।আমার তো হাত বের করতে ইচ্ছে করছে না।" বলেই হাসতে লাগল।আমিও হাসতে লাগলাম।
উদ্যান থেকে বের হয়ে রাস্তা পার হতে হতে বললাম,"তোমার বউকে আমার কথা বলবে কিন্তু।তাকে এটাও বলবে যে আমার কখনো হাত ধরে রাস্তা পার হইনি,আমরা কখনো পাশাপাশি ঘেঁষে বসিনি।একটা দূরত্ব রেখে হেঁটেছি পাশাপাশি। " শুভ্র মুখ বাঁকিয়ে বলল,"জীবনেও তোমার কথা বলব না।বললে আমার সংসার ভেঙে যাবে।" আমি ওর কথা শুনে হাসতে লাগলাম।ভুলে গেলাম গতরাতের কথা।
লাইব্রেরীর পাশে বসে আড্ডা দিলাম কিছুক্ষণ হঠাৎ।শুভ্র কিংবা আমাকে দেখে কে বলবে যে মন খারাপ? হঠাৎ মাথাটা দুহাত দিয়ে চেপে ধরলাম। মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে।শুধু পারছিলাম না চিৎকার দিতে।আমার এ অবস্থা দেখে শুভ্র ভয় পেয়ে গেল। "কি হয়েছে তিলি?"
"মাথা ব্যথা" ,বললাম।
"হঠাৎ!!!"
"না,গত কয়েকদিন ধরেই।আজকে বৃষ্টিতে ভেজার কারণে আরো এমন হচ্ছে। "
"ভিজলে কেনো?"
মাথাটা তুলে ওর দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দিয়ে বললাম,"তোমার জন্য।"
"এই প্রেমিকার মতো ব্যবহার করবা না।বুঝছো?দশ হাত দূরে বসো আবার প্রেমিকার মতো ব্যবহার করো।চলো,বাসায় যাও।আজ আর আড্ডা দিতে হবে না।" শুভ্র উঠার জন্য তাগিদ দিতে লাগল। কিন্তু আমার ইচ্ছে করছিল বসতে,আড্ডা দিতে।পারলাম না।শাহবাগ গেলাম দুজনে হাঁটতে হাঁটতে।শুভ্র বাস চলে এসেছে।সে দৌড়ে উঠে গেলো।কি খারাপ!!!! আমাকে একা ফেলে চলে গেলো!!! :-(
(চলবে)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×