আমি বোকা চোখে অভিমানী...
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুমিয়ে গেছে রাজধানী
নেই আলোর ঝলকানি
পায়ে পায়ে আমি সাবধানী
আত্মজীবনের ঘানি টানি।
আমার স্বপ্নের কুলখানি
এ পাশে ছিড়ছে রঙের জামদানি
বাতাসে উড়ে উড়ে উড়ে যাচ্ছে ব্লাকমানি
এ ঘরে পরে আছে ভাঙা ফুলদানি।
এই গুলশান বনানীর
কোনো চারকোনা ফ্লাটে জানি
চলে তোমাদের কানাকানি
আমি বোকা চোখে অভিমানী
আমি বোকা চোখে অভিমানী...
সুয়োরানী আর দুয়োরানি
দেখছি কিনা কি জানি
একটা চিত্র নিয়ে টানাটানি
আমি মাঝখানে হই জ্বালানি।
আধারে চলছে চোরাচালানি
আমি দেখি বুঝি লাগে বুকছানি
চারিপাশে নিয়ত হানাহানি
মিথ্যে আশার চোখধাধানী।
বিধাতা বলো কিভাবে মানি
বিধাতা বলো কিভাবে মানি
ধংস করো শালাদের চোখরাঙ্গানি।
আমার ধিক্কার ঘোলা পানি
হলে হোক না জানাজানি
এ পারে নেই সুখের হাতছানি
এ চোখে কত আর নোনাপানি
আমি বোকা চোখে অভিমানী
আমি বোকা চোখে অভিমানী..
-
গুলশান বনানী , মিফতাহ জামান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন