যা দেখছ তা তানা
সব দেখা জানা না
এক দুনিয়া ফানা ফানা
আরেক দুনিয়া যাওয়া মানা
জগতে জনমে যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন ধরে শুধু বায়না
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই
তোমার মাঝে অন্য কেউ বাজে
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে
তারে তুমি দেখিতে চাও না
লুকোচুরিতে নিজেরে পাও না
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





