somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলে যাওয়া শুধু........

১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো..........
- হ্যালো..............
- হ্যালো...............
- শুনতে পাচ্ছো না? ঘুমিয়ে পড়েছো! আমাকে জাগিয়ে রেখে কি করে ঘুমাও বলতো!
আজকাল কী ভীষণ বদলে গেছো তুমি! মনেই পড়ে না কেউ একজন অপেক্ষা করে আছে তোমার জন্য...........তোমার কন্ঠ..........তোমার আদরমাখা কথা.........তোমার এক টুকরো হাসির জন্য.......

- কি বললে? অভিযোগ? না, আমি কোন অভিযোগ করছি না তো.........
শুধু আমার কথাগুলো বলছি........তাও কি বলতে পারবো না?

- শোনো আজ রাতের আকাশটা দেখেছিলে? গাঢ় কাল-নীল একটা আকাশ.........তাতে ফুটে আছে থোকা থোকা জ্বলজ্বলে তারা.......যেন ঝাঁকে ঝাঁকে জোনাক জ্বেলেছে ভালবাসার তারাবাতি.........
বসে আছি বারান্দায়........ঠান্ডা নরম একটা বাতাস ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমার চুল, গাল, চোখ....... আমাকে......এখন যদি থাকতে বসে পাশে......
খুব ইচ্ছা হচ্ছে তোমার কাঁধে মাথা রেখে গুনগুন কোন সুর তুলতে গানের......
কিছুক্ষণ আরো না হয় রহিলে পাশে
আরো কিছু কথা না হয় শোনালে মোরে


- কি বলছো? ঘুমাবে?
ঘুমাবে তো........ঘুমের জন্য তো সারাটারাতই পড়ে রইল! একটু শোনোই না............

- আজ বিকেলে হাঁটতে গিয়েছিলাম বাসার পেছনের মাঠটাতে.......পড়ন্ত রোদ কেমন একটা মায়া মায়া সোনালী আলো ছড়িয়ে রেখেছিল চারপাশে......
মনে আছে, তুমি রোজ সব কাজ ফেলে ছুটে আসতে এই এক খন্ড বিকেলের জন্য? কতদিন আমার হাত ধরে হাঁটো না ঘাসের ওপর!
জানি তো তোমার অনেক কাজ থাকে..........কত ব্যস্ত তুমি......................কিন্তু বিকেলগুলো যে একটা একটা করে চলে যাচ্ছে!

- তারপর কি হলো শোনো না..........
সূর্যটা একটু একটু করে ঢলে পড়তে লাগল পশ্চিমে..........পুরো আকাশে কমলা আগুন ছড়িয়ে টকটকে লাল সূর্যটা ঝুলে রইল কিছুক্ষণ..........যেন আকাশটা পড়েছে কমলা রঙের শাড়ি আর কপালে দিয়েছে জ্বলজ্বলে সিঁদুরের টিপ.........এইতো কিছুক্ষণ..........তারপরেই টুপ করে খসে পড়ল দিগন্তের ওপারে...........
শেষ হয়ে গেল আরো একটা দিন.......এইভাবে কতগুলো দিন শেষ হয়ে যায়........আমি বসে থাকি তোমার অপেক্ষায়...........কিন্তু...................

- কি বললে? ক্লান্ত ভীষণ! আমার কথাও কি আর তোমার ক্লান্তি দূর করতে পারে না? কেন চলে গেলে এত এত দূরে!

- জানো, আজ দুপুরটা কেমন অলস স্বপ্নময় হয়ে জড়িয়ে ছিল গায়ে..........
বসে ছিলাম জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে.......তুমিতো জানো আমার জানালা থেকে একটুখানি আকাশ দেখা যায়........ঝকঝকে নীল একটা আকাশ.........তাতে যেন ভুল করে উড়ে যাচ্ছিল একটা-দুটো বোকা বোকা সাদা মেঘ........আর বাসার সামনের শিশুগাছের পাতাগুলো বাতাসে দুলছিল ঝিরঝির করে........মনে হচ্ছিল.........মনে হচ্ছিল সময় বুঝি থমকে গেছে...........
মনে আছে, এমনি কত অলস দুপুর আমরা হাতে হাত রেখে পাশাপাশি বসে কাটিয়ে দিয়েছি? কোন কথা নেই.......শুধু একজনের শিরায় অন্যজনের অস্তিত্বের অনুভব........
ডুব......ডাব......ডুব......ডাব.......
থমকে যেতো সময়...............কিন্তু দেখো ঠিকই সময়টা আমাদের ফাঁকি দিয়ে কতদূর চলে গেছে!

- কি বলছো? এখনই রেখে দেবে? আরেকটু কথা বলো না!

- আজ খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল......সূর্যটা তখন উঠছে সবে......পাশের বাসার টুনটুনি গলা সাধছে হারমোনিয়ামে..........সেই সুরের আবেশে কেটে গিয়েছিল চোখের ঘুম ঘুম.......ঘিরে ধরেছিল একটা পবিত্র অনুভূতি.......সাদা ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে গেলাম ছাদে......
জানো আমার গোলাপ গাছে আজ প্রথম গোলাপ ফুটেছে.........টকটকে লাল দুটো গোলাপ পরম ভালবাসায় গায়ে গা ঠেকিয়ে হাসছিল..........পাপড়িতে একটা-দুটো শিশিরকণা.......
আমার প্রথম গোলাপ........সারাদিন আমি আগলে রেখেছি তোমার জন্য.......দিন শেষ হয়ে গেল.....হাসিমুখ গোলাপগুলো অবহেলায় অভিমানে নুয়ে পড়ল.......
তুমি এলে না......তোমার কোন ফোন বা এস এম এস ও এল না......
এত ব্যস্ত তুমি? কি এত কাজ তোমার?

- নাহ্................আমি কোন কৈফিয়ত চাইছি না তোমার কাছে.........শুধু আমার কষ্টের ডালিটা মেলে ধরেছি তোমার কাছে........আর কাকে বলবো তুমি ছাড়া বলতো! শুনবে না?
- হ্যালো............হ্যালো........শুনবে না তুমি?
- হ্যালো...........
- হ্যালো............
- হ্যালো..............
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৪:১২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×