somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পারফেক্ট মানুষ"

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যখন একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবা, তখন তার ভালো দিক এবং খারাপ দিক এই সবকিছুই তোমার সাথে জড়িয়ে যাবে ... মানুষটার ভালো দিকগুলো যেমন তোমাকে ভালো অনুভূতি দিবে, মানুষটার খারাপ দিকগুলো তোমাকে কষ্ট দিবে ... এটাই নিয়ম !!
নিরবচ্ছিন্ন সুখ কোথাও নেই ... একটা মানুষের কাছ থেকে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন টানা তুমি ভালো ব্যবহার নাও পেতে পারো ... ব্যস্ত পৃথিবীতে এমন অনেক কিছু ঘটতে থাকে, যার কারণে একটা মানুষের মাথা ঠান্ডা থাকে না !
ছোটবেলায় অতকিছু বুঝতাম না ... এখন বুঝি ... আশেপাশের পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল আচরণ করে ... জীবনে বহুবার বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় !!
এই পরিস্থিতিটা কাছের মানুষগুলোকে জানতে হয়, বুঝতে হয় এবং সেই অনুযায়ী রিঅ্যাক্ট করতে হয় ... এইটুকু না বুঝলে কাছের মানুষ আর বাইরের অপরিচিত মানুষের মধ্যে কোন পার্থক্য থাকে না !!
যখন তোমার কাছের মানুষটা তোমার সাথে ভুল কোন আচরণ করছে, বুঝার চেষ্টা করো, কেন এমন করছে ... রাগের বিপরীতে রাগ করা কখনোই কোন সমাধান না ... পরে মাথা ঠান্ডা হলে তাকে বুঝাও ... সে বুঝবে !!
শুধুমাত্র কথা কাটাকাটি কিংবা ঝগড়ার কারণে আমি বেশ কিছু সুন্দর সম্পর্ক ভাঙতে দেখেছি ...সম্পর্ক ভাঙ্গার পর যখন মানুষটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? ... উত্তর আসলোঃ
"ওর অনেক রাগ ... রাগলে উল্টাপাল্টা বলে ... আবার ঠিক হইলে সরি বলে ... এগুলা ভালো লাগে না ... এভাবে থাকা সম্ভব না"
আমি খুব অবাক হই ... রাগ, ঝগড়া, কথা কাটাকাটি - এগুলা ছাড়া সম্পর্ক হয় না কোন ...আমাদের যেই মা-বাবা এর সাথে আমাদের সবচেয়ে সুন্দর সম্পর্ক, তাদের সাথেও ছোটবেলা থেকে অনেকবার অনেক রাগারাগি, কথা কাটাকাটি হয়ে গেছে ... জীবনে বহুবার চিন্তা করছি, বাসা থেকে চলে যাই ... আর থাকবই না বাড়িতে কিন্তু পারি নাই ... চলে যাওয়া কি এত সহজ ??
যে মানুষটা সামান্য রাগের কারণে, কষ্টের কারণে, তর্কের জন্য কাছের মানুষটাকে কে ফেলে রেখে চলে আসে, সে আসলে কি চায় ?? ... সে নিরবচ্ছিন্ন সুখ চায় ... সে চায়, কেউ কোনদিন তাকে রাগ দেখাবে না ... তাকে কষ্ট দিবে না ... সে একজন ১০০% শুদ্ধ মানুষ চায় ... সে একজন পারফেক্ট মানুষ চায় !!
বিশ্বাস করো, পৃথিবীতে কোন পারফেক্ট মানুষ নেই ... তুমি আজকে মানুষটার সামান্য ভুলের জন্য তাকে ছেড়ে অন্য কোথাও ১০০% সুখ খুজছো ?? ... খুব ভুল করছো !!
তন্নতন্ন করে খুঁজেও তুমি কোথাও কোন পারফেক্ট মানুষ পাবে না ... এই মূহুর্তে তোমার কাছে যাকে পারফেক্ট মনে হচ্ছে, সময় গড়ালেই দেখবে, কোথাও না কোথাও তার কোন দোষ অবশ্যই আছে !!
এই পৃথিবীতে যাকেই তুমি ভালোবাসবে, সে-ই তোমার সাথে ভুল আচরণ করবে ... যার সাথে সম্পর্কে জড়াবে, সে-ই তোমাকে কোন না কোনভাবে কষ্ট দিবে ... ভুল ছাড়া মানুষ হয় না ... কষ্ট ছাড়া ভালোবাসা হয় না !!"
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না। পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাপে কাপড়চোপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×