গজব: পাকিস্তানে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ে নিহত ৪০, আহত অনেক
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তানে তিন দিনব্যাপী প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরাঞ্চলে। সেখানে ঘরের ছাদ ধসে শিশুসহ বেশ কয়েকজন প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রচণ্ড বন্যার তোড়ে একই পরিবারের ছয় জন পানিতে ভেসে গেছে বলে জানা গেছে। কোনো কোনো এলাকায় মাত্র তিন দিনে গোটা ফেব্রুয়ারি মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৫ জন মারা গেছে। লোয়ার দির জেলায় নিখোঁজ রয়েছে তিন সেনা সদস্য। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে আবারো আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও তা চলতি সপ্তাহের মত ভয়াবহ হবে না। বিগত তিন বছর ধরে পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। ২০১০ সালের ভয়াবহ বন্যায় ১৮০০ মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই কোটি দশ লাখ মানুষ।
সুত্র: রেডিও তেহরান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন