somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখী মেলা

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকট শব্দে আধুনিক শব্দ যন্ত্রের বাদ্য-বাজনা ছাড়া আমার প্রজন্মের তরুনের কাছে বৈশাখের আগমন অনেকটা লবন ছাড়া একপ্লেট পান্তা ভাতের মতোই স্যাপস্যাপা।অথচ বছর দশেক আগেও ঢাক-ঢোলের বাদ্য,তালপাতার বাঁশি,বাঁশের বাঁশির প্যা-পু শব্দ ছাড়া বৈশাখের আগমন বড়োই নিরান্দময় ছিলো।ঢাক-ঢোলের বাদ্য আজও বাজে, তবে আধুনিক শব্দ যন্ত্রের কাছে তা বড়োই অসহায়, রসহীন।
বৈশাখ মানেই মেলা, কাঠ পুতুলের মেলা,মণ্ডামিঠাই, আর মুড়ি-মুড়কির মেলা।চিনির ছাচের হাতি-ঘোড়া, মাটির হাড়ি-কড়াই,টাট্টু ঘোড়ার মেলা।বাতাসা,জিলাপী,নাড়ু সন্দেশ,খই-খাগরার মেলা।নাগরদোলা, হাতপাখা,বাঁশের বাঁশি, সঙ -যাত্রার মেলা। মেলা আর মেলা হরেক রকম জিনিসের মেলা।


এমনটাই দেখে দেখে বড় হয়েছি,গা গতরে ফুলে-ফেপে বড়ো হয়েছি খানিকটা। বৈশাখ মানেই মেলা,আর মেলা মানেই নানী বাড়িতে দীর্ঘ ছুটি।নানার সাথে, মামাদের সাথে প্রতিদিন মেলায় যাওয়া।পুতুল কেনা,টমটম গাড়ি কেনা,সার্কাস দেখা,যাত্রা দেখা,হুন্ডা খেলা,কার খেলা, সাপ খেলা দেখা।মণ্ডামিঠাই, মুড়ি-মুড়কি,রসগোল্লা,জিলাপী-বাতাসা সের দরে কিনে মাটির হাড়িতে সন্ধ্যার আগে গা-গতরে বিনে পয়সার পাউডার লাগিয়ে বাড়ি ফেরা।



আজ সব পাল্টিয়েছে।সের দরের জায়গা যেমন কেজির হিসাব দখল করেছে,ঠিক তেমনি মাটির হাড়ির জায়গাতে রঙ্গিন নঁকশার কাগজের প্যাকেট স্থান করে নিয়েছে অনায়াসে।

এ স্থান দখলে অবশ্য তাকে কোন যুদ্ধে জড়াতে হয়নি।আপনা আপনিই মানুষ তার রুচিবোধ পাল্টিয়েছে। মাটির বাঘ-ভাল্লুক, পুতুলের জায়গা একচেটিয়া দখল করে এখন প্লাস্টিকের বাহারি সব খেলনার জয়জয়কার।ছেলেপুলে কেনেও দেদারছে এসব খেলনা।মাটির বাঘ-ভাল্লুকে তাদের কোন মোহ নেই।মোহ এখন মিলেমিশে একাকার পিস্তল-গুলিতে।যাত্রা-সার্কাসেও আগ্রহ নেই বিন্দুমাত্র।সহজেই অনুমান করা যায় আমার গা-গতরে বয়সের ছাপ যেমন দিনদিন বেড়েই চলেছে,ঠিক তেমনি সংস্কৃতির রঙ ও বদলেছে অনেকটা। সংস্কৃতির নিয়মই এমন।কারন সংস্কৃতির কোন নির্দিষ্ট অঞ্চল নেই,রাজ্য নেই,দেশ নেই।সে কোন দেশের সীমারেখায় আবদ্ধ থাকতে নারাজ।

সংস্কৃতি পালটায়, পরতে পরতে পালটায়।যুগের সাথে, সময়ের সাথে, অঞ্চলের সাথে সে নিজেকে খুব সহজেই খাপ খাইয়ে নেয় অত্যান্ত সুন্দরভাবে। সংস্কৃতির ধারাটাই এমন।আর এই পরিবর্তনের আবর্তে সংস্কৃতিতে ঢুকে পড়ে কিছু অপ-সংস্কৃতির উপাত্ত।ঠিক সিধেল চোরের মতো।সিন্দুকের কাঠামো যদি শক্ত না হয়,মজবুত না হয় তবে সহজেই সিধেল চোর সিন্দুক ভেঙ্গে নিজের কর্ম সম্পাদন করে চলে যায়।সংস্কৃতি ও তেমন।এর কাঠামো যদি শক্ত না হয় তবে অতি সহজেই অপ কিছু ঢুকে পরে।

কোনভাবেই সংস্কৃতির বিকশিত, আবর্তিত,পরিবর্তিত হবার বিপক্ষে আমার অবস্থান নয়।আমার অবস্থান শুধু যা কিছুর সম্মুখভাগে অপ কিছু যুক্ত করে সহজেই সমালোচনার বেড়াজালে আবদ্ধ করা যার তার বিপক্ষে।
আমিও চাই সংস্কৃতি বিকশিত হোক,পরিবর্তিত হোক,আবর্তিত হোক, পরিচিত করুক আমার আমিকে বিশ্ব দরবারে।বহন করুক,বিনিময় করুক, তুলে ধরুক আমার নিজস্বতাকে,আমার আপন স্বত্তা কে,আমার আমিত্বকে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×