
রাজনীতির শুধু দুরাবস্থা নয়,
রাজনীতি এখন পচা,মৃত দূর্গন্ধময়;
পড়ে থাকে পাথারে!
পোকায় কিলবিল করে ঘুরেফেরে সর্বাঙ্গ।
পঁচে গলে গন্ধময় প্রান্তর!
গন্ধের সুবাসে ছুটে যায়,দৌড়িয়ে যায় দু-পায়া শকুন,
একটি নয় ঝাকে ঝাকে,হাজারে হাজার।
পাখা ছাড়া শকুন চিড়ে খায়,
খুবলে খায় পঁচা শরীর।
রক্ত খায়,ভুরি খায়,কলিজা -হৃদপিন্ড সবই খায়।
মাংস খেতে খেতে হাড় পর্যন্ত চিবিয়ে খায়!
শকুনের মুখে লেগে থাকে পঁচা রক্ত,মাংসের দূর্গন্ধ।
দু-পায়া শকুনের কান্ড দেখে-
আকাশে সাঁ সাঁ করে উড়ে ঘুরপাক খায় শকুন;
অবাক হয়,বিস্ময়ে তাকিয়ে থাকে।
ঘুরতে ঘুরতে ঘৃণায় থুতু ফেলে,
দেশ ছাড়ে, বাসা বাধে অন্য দেশে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





