somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদুর

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন আগে কোন এক গ্রাম ছিল । সুজলা সুফলা সেই গ্রাম যেমন ছিল সবুজ এ পরিপূর্ণ তেমনি ছিল সবদিক থেকে সমৃদ্ধ । গ্রামের মানুষের সুখ শান্তি , গোলাভরা ধান পুকুর ভরা মাছ কোন কিছুতেই কমতি ছিলনা । হঠাৎ করে এক বছর ভয়াবহ খরা শুরু হল । খরা বা একেবারে অনাবৃষ্টির কারনে সে বছর ফসল ভালো হলনা । অনেকের জমিতে মোটেই ফসল হলোনা । ব্যাপারটা এই এক বছরের উপর দিয়ে গেলে তে হতো । গ্রামবাসীরাও তাই মনে করেছিল । হয়তো এ বছর বৃষ্টি হয়নি তো কি হয়েছে । আগামী বছর বৃষ্টি হবে । ফসলের ক্ষতিও পুষিয়ে নেওয়া যাবে । কিন্তু পরবর্তী বছর সব ধারনা ভুল প্রমান করে বিগত বছরের থেকে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল । চারদিকে প্রচণ্ড উত্তপ্ত পাথরফাটা রোদ আর লু হাওয়া বইতে শুরু করলো । অনেক বৃদ্ধ মানুষ গ্রীষ্মের প্রচণ্ডতা সহ্য করতে না পেরে মারা গেলো । গ্রামের সব থেকে গভীর পানযোগ্য জলাধারটা ও পর্যন্ত শুকানোর পথে । সমুহ বিপদের সম্ভাবনা আচ করতে পেরে গ্রামবাসী বুঝতে পারলো হয়তো কোন কারনে সৃষ্টিকর্তা তাদের প্রতি রুষ্ট হয়েছেন । তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একদিন সমবেত প্রার্থনার আয়োজন করলো । তো নির্ধারিত দিনে সবাই হাজির হলো সেই স্থানে । যার যার ধর্ম মত আলাদা করে তারা প্রার্থনা শুরু করলো । কিন্তু সবাই যা মনে করেছিল তা আর ঘটলোনা , মানে প্রার্থনা শেষে বৃষ্টি তো হলোইনা , আকাশে মেঘের চিন্হও দেখা গেলোনা , যেমন রোদ তেমনই রইলো ।ফলশ্রুতিতে তখন সবাই নিরাশ হয়ে বসে পড়লো । একটু পরে একজন উঠে বললো , মনে হয় গ্রামের সবাই এখানে আসেনি । সে জন্য বৃষ্টি হচ্ছেনা । সবাই একে অপরের মুখের দিকে চাইতে লাগলো । এমন সময় খানিক দুর থেকে একটা বাচ্চা ছেলেকে দেখা গেলো । কিছু সময় পর ছেলেটি প্রার্থনা স্থলে হাজির হলো । কয়েকজন অতি উৎসাহী যুবক এসে হাজির হলো , আর ছেলেটিকে বলতে লাগলো কিরে ? তুই না আসাতে আমাদের পুরো গ্রামবাসীর প্রার্থনা বিফল গেলো । এখন তোকে কিভাবে শাস্তি দেব ভেবে পাচ্ছিনা । বল তোর দেরি হল কেন ? তখন ছেলেটি বললো , বাহ রে প্রার্থনার পর বৃষ্টি হবে না , আর বৃষ্টি হলে ভিজে যেতে হবে না ? সেজন্য বাড়ির পুরাতন ছাতাটা খুজছিলাম , তাই ছাতাটা খুজে পেতে দেরি হয়ে গেলো , সেজন্য দেরি হল । তখন এক যুবক রেগে তেড়ে এলো , এই বলে যে , বেয়াদবির আর যায়গা পাসনা তাই না , মুখে মুখে উত্তর করিস ? । এমন সময় দেখা গেলো আকাশে কালো মেঘ কোত্থেকে যেন উড়ে এসে গ্রামের আকাশ টা কে আস্তে আস্তে ঢেকে দিচ্ছে । এমন সময় প্রচণ্ড ঝড়ের সাথে বৃষ্টি শুরু হল । হঠাৎ ভিড়ের ভিতর থেকে একজন বৃদ্ধ এসে রাগান্বিত যুবকদের বললো তোমরা বাচ্চা ছেলেটির দেরিতে আসাটা এত খারাপভাবে দেখছো কেন ? এটা কি ভাবা যায়না যে এই ছেলেটি আসবার কারণে বৃষ্টি হলো । তখন বৃদ্ধ লোকটি সর্ব শক্তিতে হে গ্রামবাসী আমার দিকে তাকাও বলে চিৎকার করে গ্রামবাসীর মনোযোগ আকর্ষণ করলো । গ্রামবাসী তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বৃদ্ধ বললো তোমরা কি জানতে না প্রার্থনা শেষে বৃষ্টি হবে ? তোমরা কেউ ছাতা নিয়ে আসোনি কেন ? তখন সবাই চুপ করে গেলো । এবার তিনি বললেন এই বাচ্চা ছেলেটির কাছ থেকে তোমাদের শেখা উচিত বিশ্বাস কি জিনিস , বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর । আর মনে করতে হবে আমরা সবাই পাপী , কে ভালো কে মন্দ তা আমরা বলতে পারিনা , ভালো মন্দের বিচার , দোষী আর গুণীর পার্থক্য আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২৯)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা জুন, ২০২৬ রাত ১:১৯



সূরাঃ ২৯ আনকাবুত, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই। কিন্তু এটা আলেমরা ছাড়া কেউ বুঝে না।

* মানুষের জন্য আল্লাহ প্রদত্ত দৃষ্টান্ত আলেমরা বুঝেন।... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

মানুষ হিসেবে জন্মের সার্থকতা এবং তোমাদের ক্লাউড আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে বিষয়ে

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৪৫


কিছুদিন আগে আমার সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাশের শহরের এক হাসপাতালে। গুরুতর কোন অসুখ নয়। ভলিবল খেলতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম স্ম্যাশ করার সময় (আমার ছেলের ভাষায় স্পাইক)। অনেকদিন... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৪১

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো



Rhythm, beats, Musical Synergy
If you love songs, you will love it

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের... ...বাকিটুকু পড়ুন

×