চিৎ পটাং
মোঃমেহেদী হাসান মেহেদী
আহ্ কী বৃষ্টি!
জমে পানি কাদা।
আমরা দুইজন,
ছুটে ছুটে সারা।
পচ্ ,পচ্ ,পচ্
ওহ কী কাদা!
ঝপাৎ ঝপাৎ,
লাফা পানি লাফা।
হঠাৎ এক মোটকা!
একলাফে সারা;
গায়ের কাপড় সব,
মেখে গেল কাদা।
রাগে হন্ হন্, হাঁটে-
এই ছোঁড়া দাঁড়া।
অমনি পা পিছলে,
চিৎ পটাং সারা।
হা,হা,হা
আমি তবে যাই।
অপ করে পড়ে রল,
মোটা সেই চাঁই।
পেঁচ কাটাকাটি
মোঃমেহেদীহাসান মেহেদী
হুই,হুই,হুই
উড়া ঘুড়ি তুই।
রঙিন এই ঘুড়ি,
উড়া তুই, তুই।
হবে পেঁচ কাটাকাটি
খেলা হবে জোর।
উড়ে ঘুড়ি এইবার,
পেঁচ হবে জোর।
মালঞ্চি ব্রীজ
মোঃমেহেদীহাসান মেহেদী
পুং ঝিক্, ঝিক্, ঝিকিস, ঝিকিস
চলে শুধু ট্রেন,
রাত দিন ভর নদী পারে
ব্রীজের উপর ট্রেন।
থরথর থর- কাঁপল শুধু
ঝিক্, ঝিক্, ঝিক্ ট্রেন
নিরাপদে দাঁড়িয়ে আমি
দুলল যেন ট্রেন!
নীচে এখন স্রোতের নদী
দেখার উপায় নাই,
পড়লে পারে আঘাত পাব
কোন উপায় নাই।
ব্রীজের নীচের মাঝিগুলোর
কোন সময় নেই,
রাতে দিনে পারাপারে
সঙ্গী ওরাই সেই।
ধরছে জেলে ,জাল উড়িয়ে
দিল যে ভোগ নদী!
তাই না দেখে মানুষগুলো ,
হেসেই কুটি কুটি।
মালঞ্চি ব্রীজ বসে ,বসে,
বাতাস যৌবন ছুঁয়ে!
বুলিয়ে দিল পেডের পাতা ,
রঙিন কালি দিয়ে।
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।