somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী মেহেদী হাসান
আমি বাই ব্লাড বাংলাদেশি। কারো মাস্তানি ভালো লাগে না, কিন্তু সহ্য করি। সবসময় ভাবি: আহা, সবাইকে যদি মুক্ত আকাশে ছেড়ে দিতে পারতাম। আপাতত যুক্তরাষ্ট্রে বসে অনর্থক একটা বিষয় নিয়ে পিএইচডি করছি।

বাংলা সনের জানা-অজানা কিছু কথা

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রচলিত বাংলা সন কি আসলেই বাংলার? ইতিহাস বলে এর উৎপত্তি মোগলদের হাতে। ভারতের অনেক স্থানের মানুষ একে নিজেদের ক্যালেন্ডার হিসেবে গ্রহণ না করলেও, চারশ বছর ধরে এটি গ্রহণ করে নিয়েছে দুই বাংলার মানুষ। তবে এতে নানা সময় হয়েছে বেশকিছু ঘসামাজা, কারা করেছে জানেন?

১.মোঘল সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫) কর আদায়ের উদ্দেশ্যে নতুন বাংলা ক্যালেন্ডার প্রচলন করেন। এর আগে মুসলিম শাসনামলে কৃষি ও ভূমিকর আদায় করা হতো ইসলামিক হিজরী ক্যালেন্ডার অনুসারে। হিজরী পঞ্জিকা চন্দ্র নির্ভর হওয়ায় কৃষিবছর ও অর্থবছর আলাদা হয়ে যেত। তাই ফসল না উঠলেও কর দেয়ার সময় চলে আসতো। অসময়ে কর পরিশোধ করতো হতে ব’লে কৃষকদের কষ্টের সীমা ছিলনা। সহজে কর আদায়ের উদ্দেশ্যে সম্রাট আকবর ক্যালেন্ডার সংশোধনের নির্দেশ দেন।


মোগল সম্রাট আকবরের সভাসদ

২. কর আদায়ের জন্য ক্যালেন্ডার তৈরি করেন নির্দেশমত সে সময়ের বিখ্যাত পন্ডিত, রাজ জ্যোতিষি ও সম্রাটের উপদেষ্টা আমীর ফাতেউল্লাহ সিরাজী। তিনি চান্দ্র-হিজরী ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে হিন্দু সৌর মাসের সমন্বয়ে নতুন ক্যালেন্ডার তৈরি করলেন। যার নাম হয় তারিখ ই এলাহি।

৩. তারিখ ই এলাহি বা “সৌর ক্যালেন্ডার” যা “বাংলা সন” নামে পরিচিত তা সরকারীভাবে চালু করা হয় ১৫৮৪ সালে। যদিও এটা আকবর-এর রাজত্বের ২৯ বছর পর চালু করা হয় তবুও এর গননা করা হয় ১৫৫৬ সাল থেকে যখন সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৬ খৃস্টাব্দে হিজরী সাল ছিল ৯৬৩। ফলে ওই বছরকে ৯৬৩ সৌর বছর ধরে সাল গণনা শুরু হয়।

৪. তারিখ ই এলাহি ক্যালেন্ডারের প্রচলন পরবর্তী ফসল কাটা হলে কৃষকেরা কর পরিশোধ করেন। পরের বছরও তাই করেন। ফলে কৃষকদের কাছে এটা ‘ফসলী সন’ বলে পরিচিত ব্যাপকভাবে পরিচিত হয়। বাংলার সু্বেদাররা ফসলী সন হিসেবেই কর আদায় শুরু করলে মোঘল আমলে বাংলায় এটি সরকারী ক্যালেন্ডার হিসেবে মর্যাদা পায়।

৫. ফতে উল্লাহ সিরাজী বারোমাসের নাম রাখেন হিন্দু জ্যোতিষশাস্ত্র সম্মতভাবে নক্ষত্রের নামে। ১. বিশাখা (Librae) থেকে বৈশাখ ২. জাইষ্ঠা (Scorpii) থেকে জৈষ্ঠ ৩. আষাঢ়া (Sagittarii) থেকে আষাঢ় ৪. শ্রাবণা (Aquilae) থেকে শ্রাবণ ৫. ভাদ্রপাদা (Pegasi) থেকে ভাদ্র ৬. আশ্বিনী (Arietis) থেকে আশ্বিন ৭. কৃতিকা (Tauri) থেকে কার্তিক ৮. পুস্যা (Aldebaran) থেকে পৌষ ৯. আগ্রৈহনী (Cancri) থেকে অগ্রহায়ন ১০. মাঘা (Regulus) থেকে মাঘ ১১. ফাল্গুনী (Leonis) থেকে ফাল্গুন এবং ১২. চিত্রা (Virginis) থেকে চৈত্র।

৬. ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর তত্ত্বাবধানে ড. মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য বাংলা ক্যালেন্ডার পরিমার্জন করেন। অন্যান্য ক্যালেন্ডারের মতো এতে ৩৬৫ দিনে এক বছর। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ সেকেন্ড। এই অমিলে সমতা আনতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারী মাসে একটি অতিরিক্ত দিন যোগ করে। একে লিপ ইয়ার বলে।

জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল বাংলা ক্যালেন্ডারে এই অতিরিক্ত এক দিন কম হতো। তাছাড়া বাংলা মাসগুলোর দৈর্ঘ্য ছিল ভিন্ন ভিন্ন। এই অসামঞ্জস্য মেটাতে ও আরও যথাযথ করতে বাংলা একাডেমীর প্রস্তাবনা এরকমঃ

* বছরের প্রথম পাঁচটি মাস, বৈশাখ থেকে ভাদ্র, গঠিত হবে ৩১ দিনে।
* বছরের বাকি সাতটি মাস, আশ্বিন থেকে চৈত্র, গঠিত হবে ৩০ দিনে।
* বছর শুরু হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ১৪ এপ্র্রিল। এবং প্রতি লিপ ইয়ার বছরের ফাল্গুন মাসে অতিরিক্ত একটি দিন যোগ হবে।

এটি ১৯৮৭ সাল থেকে সরকারিভাবে এটি গ্রহণ করা হয়।

৭. বৈশাখ মাসের এক তারিখ বা পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। ভারতের পশ্চিম বাংলায় এটা চন্দ্র-সূর্য তিথি গণনা করে পালিত হয় এপ্রিল মাসের ১৪ অথবা ১৫ তারিখে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×