somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঃ জাকির নায়েক এবং পিস টিভি।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইহুদিদের দালাল ডাঃ জাকির নায়েক??? !!!
কাফের ডাঃ জাকির নায়েক??? !!!
হ্যাঁ। এই কথাটি বিগত কয়েক বছর ধরে অনবরত শুনছি। শুনতে শুনতে কান ধরে গেছে। আর এই কথাগুলো বলছেন আমাদের মুসলমান সমাজের এক শ্রেণীর মানুষ। না তাঁরা সাধারন কোন মানুষ নয় আমরা যাদের আলেম সম্প্রদায় বলে জানি। তাও আবার যেই সেই আলেম নয়; একেবারে কওমী মাদ্রাসায় পড়ুয়া আলেম।
কেন তিনি ইহুদিদের দালাল বা কাফের?
কারন জাকির নায়েক প্যান্ট, শার্ট এবং টাই পড়েন।
কারন জাকির নায়েক মাদ্রাসায় না পরেও ইসলাম বিষয়ে আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কারন জাকির নায়েক এর অনুস্থানে উপস্থিত মহিলাগণ মুখ ঢেকে হিজাব করেন না।
আবার জাকির নায়েক আলেম নন ........ ইত্যাদি হাজার রকমের অভিযোগ।
এই সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করলে একটি বই এর সমান হয়ে যাবে; তবে সংক্ষেপে কিছু কথা বলছি।
১৯৯২ সালে আমেরিকার একজন খিষ্টান ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল যখন পৃথিবীর বুকে ঘোষণা দিল কুরআন মিথ্যা, ইসলাম মিথ্যা। সাথে তাঁর মনগড়া প্রমাণও দিল। আল- কুরআন থেকে ৩০ টি ভুল বের করল (নাউজুবিল্লাহ)।তখন কোন মুসলিম এলোনা তাঁর জবাব দেওয়ার
জন্য। সৌদি আরব থেকে কোন মুসলিম এলোনা তাঁর জবাব দেওয়ার জন্য। কওমী দেওবন্দী বা হাটহাজারীর আলেমরা এলোনা তাঁর জবাব দেওয়ার জন্য। বা কোন পীর- আউলিয়া- দরবেশ এলেননা তাঁর জবাব দেওয়ার জন্য।অনলাইনে-ও কোন মুসলিমও জবাব দিল না।
এই নিয়ে ইসলামের বিরুদ্ধে যখন অনেক বই লেখা শুরু হল এবং সাথে সাথে ইসলাম নিয়ে তামাশা বাড়তেই থাকল। ঠিক তখন সামনে আসলেন চিকন
শামলা বর্ণের একজন মানুষ তিনি পেশায় আবার একজন ডাক্তার।সেই ডাক্তার গেল আমেরিকার শিকাগোতে খ্রিষ্টান ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল এর কাছে (২০০০ সালের ১লা এপ্রিল) ৪ ঘন্টা ১৯ মিনিট ২৩ সেকেন্ডের একটি বিতর্ক। বিশ্বের খাতিমান মিডিয়ার সামনে কুরআনের বিরুদ্ধে সব অপবাদের জবাব তো দিলই সেই সাথে বাইবেল থেকে ৩৮ টিরও বেশি ভুল ধরিয়ে দিল। ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল কোন উত্তরই দিতে পারল না।শুরু করলেন নতুন এক নবদিগন্তের অভিযাত্রা। লোকটি আর কেউ নন ডাঃ জাকির নায়েক। আর আজ কিছু মুসলিম ওনার নামে অপবাদ দিচ্ছে।

কোরআন বা সহীহ হাদিস এর কোথাও এমন কথা লেখা নেই যে, মাদ্রাসা বা ইসলামিক ডিগ্রী না থাকলে ইসলাম সম্পর্কে কিছু বলা যাবে না। আর কুরআন হাদিস অধ্যয়ন করলে এবং বুঝলে কেন তাঁকে আলেম ( যার অর্থ জ্ঞানী) বলা যাবে না? তাহলে প্রশ্ন আসে যে, ইমাম আবু হানিফা(রহঃ) কোন মাদ্রাসা থেকে লেখা পড়া করেছেন? কোন ডিগ্রী অর্জন করেছেন? না তিনি কোন মাদ্রাসা এ পড়েছেন না তিনি কোন ডিগ্রী অর্জন করেছেন। তার পরও ইমাম আবু হানিফা(র) এর তাকলীদ করছে একদল মানুষ। যদি মাদ্রাসা ও ডিগ্রী না থাকার পরও ইমাম আবু হানিফার(র) তাকলীদ করা যায়ে সেখানে কি ডাঃ যাকির নায়েক ইসলাম সম্পর্কে কিছু বলতে পারেন না? এই দ্বিমুখী নীতি কেন? সকলের অবগতির জন্য বলছি যে, ডাঃ জাকির নায়েক দীর্ঘ ৩০ বছর ধরে কুরআন হাদিস অধ্যয়ন করেছেন। তিনি বিভিন্ন সময়ে অনেক সনামধন্য আলেমের সাথে সময় অতিবাহিত করেছেন। তিনি অনেকবার মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় গিয়েছেন এবং শিক্ষা গ্রহন করেছেন।

ডাঃ জাকির নায়েকের বক্তব্য শুনে আল্লাহর রহমতে কোটি কোটি বে-নামাজি মুসলমান নামাজ পড়া শুরু করে দিয়েছেন, কুরান-হাদিস পড়া শুরু করে দিয়েছেন, শিরক-বেদাত মুক্ত জীবন যাপন করছেন। অন্যদিকে তাঁর বক্তব্য শুনে হাজার হাজার অমুসলিম (হিন্দু, খ্রিস্টান, ইহুদি) ইসলাম গ্রহন করেছেন। আর সমাজের তথাকথিত নামধারী আলেম বলছেন যে,
ডাঃ জাকির নায়েক কাফের !!!
ডাঃ জাকির নায়েক ইহুদিদের দালাল !!! কি চমৎকার কথা!!!

প্রকৃতপক্ষে কোন মানুষ-ই ভুলের উরধে নয় একমাত্র নবী-রাসুল ছাড়া। তাই ডাঃ জাকির নায়েকের-ও কিছু ভুল থাকতে পারে। কিন্তু তাঁর উদ্দোম, তাঁর সাহসিকতা, তাঁর প্রচেষ্টা, তাঁর পরিশ্রম বর্তমান মুসলিম বিশ্বে বিরল। তাইতো তিনি বর্তমান সময়ের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক। আর তাঁর অধীনে শত শত আলেম যাদের কেউ দেওবন্দ, কেউ কওমী, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ মদিনা বিশ্ববিদ্যালয়, কেউ আল-আযহার বিশ্ববিদ্যালয় এর শ্রেষ্ঠ ডিগ্রিধারী মুফতি বা আলেম। তাঁরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শান্তির বানী এবং শ্রেষ্ঠত্ব প্রচারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আর কিছু আলেম নামধারী চুনোপুঁটি, পীর, মাজার পুজারি, ওলামালীগ ডাঃ জাকির নায়েক বিরুধি অপপ্রচারে মেতে উঠেছে। বামপন্থী, সেকুলার (ধর্মনিরপেক্ষ), সুসীল সমাজ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সহ সকল ইসলাম বিরোধি সকল অপশক্তি ঠিক যেমন চাচ্ছে যে ডাঃ জাকির নায়েক এবং তাঁর পিস টিভি ভিত্তিক সকল ইসলামী কার্যক্রম বন্ধ হয়ে যাক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামের নাম বা লেবাসধারি মুসলমানগন এবং অমুসলিমদের লক্ষ উদ্দেশ্য একই আর তা হলো ডাঃ জাকির নায়েক এবং তাঁর পিস টিভি বন্ধ হোক।
তাঁরা ডাঃ জাকির নায়েক পরিচালিত পিস টিভি বন্ধের দাবী জানাচ্ছে। অবশেষে ভারতের কট্টর হিন্ধু পন্থী বিজেপি সরকার পিস টিভি বন্ধ করে দিলো। সাথে সাথে কথিত আলেমগন জয়ধ্বনি দিতে লাগলো। বর্তমানে ভারতের হিন্দু সরকার ডাঃ জাকির নায়েকের সকল বক্তব্য খতিয়ে দেখছেন এবং শোনা যাচ্ছে যে, তাঁকে গ্রেফতার করা হতে পারে।
তাহলে তাদের এই কার্যক্রমের মাধ্যমে কি প্রমান হলো? প্রকৃতপক্ষে কারা ইহুদিদের বা হিন্দুদের দালাল? ডাঃ জাকির নায়েক; নাকি যারা তাঁর বিরোধিতা করছে তাঁরা?
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×