সবসময় সর্বক্ষেত্রে নম্রতা ভদ্রতা দেখিয়ে কাজ হয়না৷ সবখানে মার্জিত ভাষা প্রয়োগ করলে তা সবাই বুঝেনা আর বুঝলেও পাত্তা দেয়না। রোগ বুঝে ঔষধ দেওয়া যেমন ডাক্তারের অভ্যাস তেমনই লোক বুঝে ভদ্রতা দেখানোও ঘাড় ত্যাড়ার অভ্যাস। জীবনে চলার ক্ষেত্রে একটু আধটু ঘাড় ত্যাড়ামি করতেই হয়। হোক তা ইচ্ছা কিংবা অনিচ্ছায়!
সময় এবং মানুষ বুঝে ভদ্রতা দেখানো উচিৎ৷ অসময়ে মানুষের ন্যায় অমানুষের কাছে ভদ্রতার পরিচয় দিতে গিয়ে কতোজন যে কতো মাইঙ্কা চিপায় পরেছে তার ইয়ত্তা নেই। কতো বিড়ম্বনা পোহাতে হয় তা শুধু যে ধরা খেয়েছে সেই জানে। অতিরিক্ত ভালোমানুষি দেখালে আপনার কপালে অন্যায়, অবিচার, অমানবিক আচরণ ছাড়া আর কিছুই জুটবে না।
সেদিন রাস্তায় দাঁড়িয়ে একটা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। বেশ কয়েকজনকে বললাম, "এই মামা কলেজ পয়েন্টে যাবেন" কেউই পাত্তা দিলোনা। প্রত্যেকেই না যাবো না বলে চলে গেলো৷ এদিকে আমার দেড়ি হয়ে যাচ্ছে। সময় বুঝেই তেনারা আমাকে ভালো ইগনোর করছে। শেষমেশ একটা রিক্সাকে ডেকে বললাম, "এই মামা যাবি? চল" বলে পা বাড়িয়ে রিক্সায় উঠে পরলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

