কায়রোর তাহরির স্কয়ারের মতই ঢাকার শাহবাগ মোড়ে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ ! তবে এই মুভমেন্ট এখন শুধু শাহবাগেই সীমাবদ্ধ নেই । ক্রমেই ছড়িয়ে পড়েছে সারাদেশে, গোটা বাংলাদেশে। সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে জনতার দাবীর সাথে একাত্মতা পোষন করে আমি দু’টি কথা বলতে চাই । আশা করি আমার এই পোস্ট পড়ে কোন সুহৃদ শাহবাগ মোড়ে আন্দোলনকারী জনতার কাছে আমাদের এই দাবী পৌছে দিবেন ।
আইনের ২১ (২) ধারা অনুযায়ী বিবাদী বা আসামী যদি খালাসপ্রাপ্ত (Acquittal ) হন তাহলে সেই রায় পুর্নবিবেচনার জন্য রাস্ট্রপক্ষ আপিল করতে পারবেন । অর্থাৎ শুধুমাত্র অভিযুক্ত মামলায় খালাসপ্রাপ্ত হলেই রাস্ট্রপক্ষের আপিলের সুযোগ আছে।
সুতরাং ২১ (২) ধারা অনুযায়ী আলোচিত ও সমালোচিত যুদ্ধাপরাধের দায়ে (মামলা নং ১,২,৩,৫ ও ৬ ) কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড রায়ের বিপক্ষে সরকারপক্ষের আপিলেরে কোন সুযোগ নেই । তবে কাদের মোল্লা শুধুমাত্র যে মামলায় ( মামলা নং ৪ ) খালাসপ্রাপ্ত হয়েছেন সেই মামলায় সরকারপক্ষ আপিল করতে পারবেন ।
টিভি, রেডিও ও পত্রিকায় প্রকাশিত সংবাদ ও জনমতের ভিত্তিতে কোন আইন সংশোধনের প্রয়োজন হলে ব্রিটিশ পার্লামেন্টারী রেওয়াজ অনুসারে যে কোন মাননীয় সংসদ সদস্য সংসদে সেই আইনের সংশোধনী পার্লামেন্টে উত্থাপন করতে পারেন ।
তাই আমাদের আজকের দাবি হোক , ট্রাইবুন্যালের ২১ ( ২) ধারার প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব /বিল সংসদে উত্থাপন না করা পর্যন্ত জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন মুলতবী করা যাবে না ।
এই দাবী ছড়িয়ে দিন শাহবাগ মোড়ে, সমগ্র বাংলাদেশে । গর্জে উঠুক আরেকবার বাংলাদেশ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



