somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নচিকেতার গানের একটা লাইন এরকম-

প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।

বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা ১০০% সত্য । সাংবাদিক নির্যাতন এদেশে এর আগেও হয়েছে কিন্তু এবারের রনি সাহেবের ঘটনাটার মত এত জোরেশোরে মিডিয়ায় হৈ হৈ রৈ রৈ গেল গেল হয়নি ! কেন হয়নি ? কারণ রনি সাহেব সাংবাদিককে পিটাননি বরং তিনি পিটিয়েছেন দরবেশ বাবার সাংঘাতিক কর্মচারীকে যারা কারো বেড রুমের ছবি তুলতেও দ্বিধাবোধ করেণ না !

দরবেশ বাবার হাত যে কত লম্বা অর্থমন্ত্রী ঠিকই ঠাহর করতে পেরেছেন বটে কিন্তু রনি সাহেবের মত বাক পটু, টক-ঝাল মিষ্টি কথনওয়ালা সেটা বুঝে উঠতে পারেননি, বুঝেছেন বটে তবে সেটা অনেক দেরীতে চৌদ্দ শিকায় যাওয়ার পর।

যাইহোক, যারা সাংবাদিক পিটিয়েছেন , কি সাংঘাতিক ! - বলে হৈ হুল্লোড় করতেছেন তাদের বলি, সাগর রুনি দম্পতিও তো সাংবাদিক দম্পতি । তাদের জন্য কি করলেন ? তাদের খুনিরা অ্যরেস্ট হল না কেন ? কামাল মজুমদার যখন সাংবাদিক নাদিয়া কিরনকে পেটাল তখন কই ছিলেন সাংঘাতিক ভাইয়েরা? বিশ্বজিতের মত ছেলেরা প্রকাশ্যে খুন হয়, তার খুনিদের বিচার হয় না , গ্রেফতার তো দূরে থাক ।মানুষ গুম হয়, সেই গুমের যেমন খোঁজ পাওয়া যায় না তেমনি গুমকারীরও হদিস পাওয়া যায় না । প্রকাশ্য দিবালোকে ঘুষের টাকার বস্তা ধরা খাওয়ার পরও এই দেশে দফতরবিহীন মন্ত্রী ! একটু খেয়াল করেন, দফতরবিহীন মন্ত্রী ! দেশ প্রেমিক আবুল হোসেনর কথা নাই বা বললাম । শেয়ার বাজারের হাজার হাজার টাকা লুটপাট করেও তিনি দরবেশ বাবা ! তখন এইসব নীতি কথা কোথায় থাকে ?

নীতি কথা মুখ দিয়ে বের হয় তখনই যখন কেউ সারাদিন ক্যামেরা নিয়ে কারো পিছনে ঘুর ঘুর করে, যখন কেউ কারো বাসার অন্দরমহলের ছবি তুলতে যায় ক্যামেরা নিয়ে, তখন উত্তেজিত হয়ে দু’টা কিল ঘুষি মারলেই হৈ হৈ রৈ রৈ করে তেড়ে আসেন ! কারণ এটা আপনাদের পূর্বপরিকল্পিত । রনি সাহেব উত্তেজনাবশত আপনাদেরই পাতানো ফাঁদে পা দিয়েছেন !

নচিকেতার আর একটা গানের লাইন দিয়েই শেষ করছি-

যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম। ছেড়ে দাও স্রোতের মুখে- আদর্শ বিবেক ও প্রেম।
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×