somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

আইএস- ই হল গ্রিক মিথলজির জলদানব হাইড্রা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





হাইড্রা হল গ্রিক মিথলজির একটি জলদানব যার কম করে হলেও নয়টি মাথা আছে। একটি মাথা কাটলে দুই খণ্ড থেকে আরো দুটি মাথা গজায় এবং জন্ম নেয় নতুন একটি হাইড্রার।গ্রিক মিথলজিতে হাইড্রা রুপকথা হিসাবে বর্ণিত হলেও হাইড্রার সদৃশ বাস্তবে একটি জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে এবং ঠিক এই কারণে সেই জলজ প্রাণীর নামকরণ হাইড্রা করা হয়েছে।যারা প্রাণিবিজ্ঞানের ছাত্র তাঁরা নিশ্চয় হাইড্রা নামক জলজ প্রাণীটির কথা পড়ে থাকবেন। গ্রিক রুপকথায় হাইড্রা গল্প হিসাবে থাকলেও বাস্তবে আইএস নামক হাইড্রার জন্ম হয়েছে ইরাক ও সিরিয়ায়। একজনকে মারলে আরো দশজন নতুন আইএস যোদ্ধার জন্ম হয়। সেই হাইড্রার জন্মদাতা হল যুক্তরাস্ট্র, মা হল সৌদি আরব ও সারোগেট মা হল তুরস্ক।

হারকিউলিসের ন্যায় হাইড্রাকে ধ্বংস করতে দৃশ্যপটে আবির্ভুত হয়েছে পুতিনের রাশিয়া।অন্যদিকে সেই হাইড্রাকে রক্ষা করতে বোরখা পড়ে দৃশ্যপটে উপস্থিত হাইড্রার জন্মদাতা মার্কিন যুক্তরাস্ট্র।বোরখা পড়েছে এজন্য যে লোকে দেখলে বুঝে যাবে হাইড্রার বাবা কে।তাই আকাশ থেকে হাইড্রার জন্য অস্ত্র ফেলে দিয়ে বলে ভুল করে পড়েছে, সিরিয়া সেনা ঘাটিতে হামলা করে বলে ভুল করে ঘটেছে। এই না হলে জন্ম দাতা বাপ !

এই তো দুই দিন আগেই সিরিয়ার সেনা ঘাটিতে বিমান হামলা করে একশত এর অধিক সিরিয় সেনা হত্যা করেছে যুক্তরাস্ট্র। বলেছে ভুল করে হয়েছে। এই ঘটনা ভুল করে হবে এটা কোনো সুস্থ মানুৃষই বিশ্বাস করতে পারে না তবে অসুস্থ মানুষের তো আর অভাব নেই। তাই রাশিয়া বলেছে ভিডিও দেখে প্রমান হয়েছে যুক্তরাস্ট্র ইচ্ছে করেই সিরিয়া সেনা ঘাটিতে হামলা করেছে।ইরান বলেছে, সিরিয়া সেনা ঘাটিতে হামলা সন্ত্রাসবাদের প্রতি যুক্তরাস্ট্রের সমর্থনেরই নগ্ন প্রকাশ। এটা তো ওপেন সিক্রেট যে বৈধ সরকারের অনুমতির তোয়াক্কা না করেই বোরখা পড়েই সিরিয়ার মাটিতে নিজের সৃষ্ট হাইড্রা দমনের নামে সিরিয়ার সরকারকে উৎখাত করার মিশনে নেমেছে যুক্তরাস্ট্র ও তার ভাঁড়বৃন্দ- ইউরোপিয়ান মিত্র, সৌদি আরব ও তুরস্ক।

আইএসকে যতই রক্ষার চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই। হাইড্রা অবশেষে নি:শেষ হয়েছে হারকিউলেসের হাতেই। মজার বিষয় হল বর্তমান সময়ের প্রেক্ষিতে যুক্তরাস্ট্র, সৌদি আরব ও তুরস্ক নিজেদেরই অজান্তে নিজেদের প্রাণ ভোমরা লুকিয়ে রেখেছে আইএস এর ভিতর।আইএস এর পতন সময়ের ব্যাপার মাত্র।আইএস এর পতনের সাথেই পতন হবে সৌদি গং ও মার্কিন যুক্তরাস্ট্রের।তাই আইএসকে রক্ষায় এদের এত নিরন্তর প্রচেষ্টা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×