শাঁই শাঁই বাতাসে উড়তে উড়তে আমি
জাপটে ধরি পাথরকুচি মেঘ,
চুইয়ে চুইয়ে পড়ে রক্তের ফোঁটা, পৃৃথিবীর
নিঠুরও তুমি জানলে না শব রক্তে
ভেসে যাচ্ছে সব, হু হু বয়ছে
রক্তধারা বিশ্বভরা বিশাল প্রান্তরে-
অন্তরে
কোথাও পেলাম না তোমারে
ওগো মোর সুমতি, তোমাতে আমাতে
কত যে তফাৎ! আরও
কারও যেনো শতেক উৎপাত!
হায়!
একদিনও না আমাতে তোমায়
হয়েছিল দেখাশোনা!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




