পুত্র শোকে কাতর খালেদা জিয়া হয়তো একা, আরো একা থাকতে চান, আরও কিছু সময়। মনে পড়ছে তার স্বামীর স্মৃতি বিজড়িত সেনা এলাকার বাসা ভেঙ্গে চুরে তাকে যখন বেরিয়ে আসতে বাধ্য করা হলো, তখন একেবারেই অবুজ শিশুর মতো করে কেঁদেছিলেন হাউমাউ কারে । কোথায় ক্যামেরা, কোথায় সাংবাদিক তা তিনি খেয়াল করেননি, তাই আমজনতা হয়েও দেখেছিলাম তার কান্না, যেটি সহজে কেউ দেখিনি।
আর এ বাড়ি নয় নিজ ছেলে। জ্বলছে দেশ, কয়লা হচ্ছে মানুষ, অসুস্থ গণতন্ত্রে তার দল, নেতা-কর্মী আর তার নিজের প্রায় গৃহবন্দীত্বের অবস্থা বাদ দিলেও মামলা আর কারাদন্ডাদেশ নিয়ে বিদেশ বিঁভুইয়ে থাকা সন্তান আরাফাত রহমান মারা গেছে। এই মুর্হুতে বেগম জিয়ার মতো করে শোকের সঙ্গী কি অন্য কেউ হতে পারে। আজকের গণতন্ত্রে যেন তুচ্ছ-তাচ্ছিল্লের মানুষ তিনি, অবমূল্যায়নের কি বাকি ছিল। তাই প্লিজ, তার শোক তাকেই কাটাতে দিন তার মতো করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



