বিএনপি :: হ্যাঙ না রি-স্টার্ট................................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শেষ পর্যন্ত নানা কিছুর পরে বিএনপির নেতৃত্ব একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিজেদের জন্য সামগ্রিক পরিস্থিতি বেশ ঘোলা করেই। সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের জন্য কতোটা ইতিবাচক হবে বা তারা একে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে তা এখনই বলা সম্ভব নয়। তবে নতুন বছরের শুরুতে আন্দোলনের নামে তাদের কর্মকান্ড এবং সরকারের আন্দোলন প্রতিরোধ-কোনটিই জনগণকে মূহুর্তের জন্যও স্বস্তি দেয়নি। অগনন পোড়া ও গুলিবিদ্ধ লাশের ওপর দাঁড়িয়ে বিএনপি জোট সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে কি অর্জন করতে চাইছে, বোধগম্য নয় সেটি। তারা মানছেন, এ নির্বাচন তামাশার, এটি জেনেও মনোনয়নপত্র সংগ্রহ করছেন, ‘তামাশা’ তৈরীতে সহায়তার জন্য! তাদের অবরোধ-হরতালের মত প্রাণঘাতী তামাশার বিপরীতে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা আরেকটি তামাশার সূচনা তো ঘটাতেই পারে। এই নির্বাচনে অংশ নেয়ার জন্য তারা ‘শত নাগরিক জাতীয় কমিটি’ নামে একটি প্লাটফর্ম গড়ে তুলেছেন। সেখানে জড়ো হয়েছেন তাদের ঘরানার দলদাস বুদ্ধিজীবি ও সুশীলরা। সেই বহুল আলোচিত নির্বাচন কমিশন এবং শেখ হাসিনা সরকারের অধীনেই তারা সিটি নির্বাচনে যাচ্ছে, এই শতদের ব্যানারে।
আট বছর পর সরকার বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করেছে। বছরের পর বছর মামলার ছুতোয়, সীমানা নির্ধারণ জটিলতায় সাংবিধানিক বাধ্যবাধকতার এই নির্বাচন আটকে ছিল। অত:পর জনগণকে সেবা প্রদানের নামে করপোরেশনকে বিভক্ত করা হয়, নিয়োগ দেয়া হয় প্রশাসক। মামলা ও সীমানা নির্ধারণ জটিলতা কাটিয়ে সিটি নির্বাচনের মোক্ষম সময়টিই বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। সম্ভবত: তারা ধরে নিয়েছিল, আগের ধারাবাহিকতায় বিএনপি এই নির্বাচনও বয়কট করবে। কিন্তু বিএনপি সে পথে যায়নি, যদ্দুর জানা যায়, লন্ডনী সিদ্ধান্ত ছিল নির্বাচনে না যাওয়া। সেটি হতো আরেক আত্মঘাতী সিদ্ধান্ত। এখন দেখার অপেক্ষা, বিএনপি কিভাবে একটি অসম সুযোগ ও অসমতল মাঠে সরকার, নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন দলের ত্রিমুখী কৌশল মোকাবেলা করে তার দলীয় অবস্থান কোথায় নিয়ে যেতে পারে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।