অনেক দিন থেকে লিখব লিখব ভাবছি। কিন্তু কি লিখব? লিখার তো অনেক কিছুই আছে। কিন্তু কেন যেন পারিনা। কতবার বসেছি, উঠেছি। কিন্তু ঐ বসা উঠা টাই সার। পাতা ভরেনা। কই যেন পড়েছিলাম আকাশের দিকে থাকিয়ে থাকলে যদি দ'চোখ ভরে বাঁধ ভেঙ্গে কান্না আসে তবেই মাথা থেকে কবিতা আসে। কবিতা প্রসবের চেষ্ঠায় আমার দিবস-রজনী আকাশের দিকে থাকিয়ে থাকা, কান্না আর আসেনা। তাই বুঝি কবিতাও জন্মায় না। উপন্যাসের প্লট মাথায় আসার মত মোঠা মাথা আমার না। তাই মাঝে মাঝে ছোট গল্প লেখার ব্যর্থ চেষ্ঠা। শেষের পাতায় যখন আসি তখনই দেখি কেমনে জানি শরৎ-রবি বাবু বা হালের জাফর-হুমায়ুনের ছায়া ছায়া হ্য়া গেছে। নতুবা সেই রবি ঠাকুরের ''শেষ হইয়াও হইলনা শেষ'' সংঙ্গার ধারে পাশে ভিড়েনা। কখনও বা বাংলা ছিনেমার নষ্ঠ নায়কের কাহিনি হয়া যায়। কিন্তু কেন? আমার ও তো সবই আছে। এক বিন্দু ভালবাসার জন্য আমিও দুজখে যেতে রাজি। ভ্যান গগের মত প্রেমিকার জন্য কান কাটতে আমার ও দ্বিধা হবেনা হলফ করে বলতে পারি। রাস্তা দিয়ে যখন হাঁটি পাশের ড্রেইনে ময়লার মাঝে কি যেন খুঁজে বেড়ানো পথশিশুকে দেখলে আমার ও দেবশিশু মনে হয়, বুক ভেঙ্গে কান্না আসে। আমি বাজি রাখি ঐ নিষ্পাপ মুখের প্রতি আমার মমত্ব ঝাকড়া চুলের বাবরি দোলানো নজরুলের চেয়ে কম না। আমি জীবনানন্দের রূপসী বাংলা দেখে কারও চেয়ে কমমুগ্ধ হই না। কিন্তু কেন জানি কি এক অদ্ভুত কারনে আমি নজরুল না, রবি ঠাকুর না, জীবনানন্দ কিংবা হালের আজিজ মার্র্কেটে ঘুরে বেড়ানো ঝুলাওয়ালা কোন কবিও না। আমি এদের মত লিখতে পারিনা।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।