somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবস : অামার ভাবনা

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন অন্য একটা অফিসে ছিলাম৷ ঢাকার হাইরাইজ বিল্ডিংগুলোর একটিতে সেই অফিস৷ যেখানে মেয়েদের জন্য অালাদা ওয়াশরুম ছিল না৷ একবার নারী দিবসে অফিসের সিনিয়র মেয়েদের উদ্যোগে একটি সংক্ষিপ্ত অায়োজন ছিল যেখানে অফিসের এমডিকে অামন্ত্রণ জানানো হয়৷ এমডির বক্তৃতার পর মেয়েরা ওয়াশরুমের বিষয়টি তুললে পরে সমস্যার সমাধান হয়৷

এই মুহূর্তে অামি ঢাকার একটি হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিংয়ের কথা জানি যেখানে মেয়েদের জন্য অালাদা ওয়াশরুম নেই৷ প্রতি ফ্লোরে পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় এবং ছেলেদের জন্য ইউরিনাল না থাকায় ছেলে মেয়ে প্রায়ই সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়৷ কাজের ক্ষতির কথা বলে এই অফিসে নারী দিবসের অনুষ্ঠান করতে দেওয়া হয় না৷

অাপনি জানেন কি মেয়েদের নানা কারণেই অালাদা ওয়াশরুম দরকার৷ কিন্তু এখনও দেশের অনেক অফিসে মেয়েদের সুবিধা সম্বলিত ওয়াশরুম নেই৷ স্কুল কলেজগুলোতেও সমস্যা অাছে৷ মেয়েদের সবদিক বিবেচনা করে কয়টা স্কুল-কলেজে ওয়াশরুম অাছে? অাপনি বলবেন অামাদেরটায় অাছে; কিন্তু সারা পৃথিবীতে নাইয়ের সংখ্যা অনেক৷

অাপনি নারী হয়েও বাবা এবং স্বামীর কাছ থেকে কোনোরূপ বৈষম্য পান নি; অাপনি ভাগ্যবতি৷ অাপনি পুরুষ হয়ে নিজ স্ত্রী কিংবা কোনো নারীকে অশ্রদ্ধা করেন না এটা অাপনার গুণ৷ কিন্তু অাপনি জানেন কি পৃথবীতে এখনও বিপুল পরিমাণ নারী মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে? সেই সব নির্যাতিত নারীর জন্য কী করা যায় সেই ভাবনার জন্যই বিশ্ব নারী দিবস৷

অনেকেই এই দিবসের বিপক্ষে৷ অামি বলি হোক না একিদন নারী দিবস৷ একদিন নারী দিবস পালন করলে কারো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না৷ নারী দিবস কখনও এই কথা বলে না যে নারীর জন্য কেবল এই দিন অার সারা বছর নারীকে সম্মান করা হবে না৷
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×