অসহ্য খরতাপে একলা যুবক দূর দূর আকাশে তাকায় চাতক পাখির মতো। মেঘ নয়, একটু বৃষ্টির আশায়। বেলকনিতে দাঁড়িয়ে যুবক এলোচুলে আঙ্গুল বোলায়, যুবকের কপাল থেকে ঘাম গড়িয়ে পরে নাকের ডগায়, মুছে দেয়ার কেউ নেই চিকচিকে ঘাম! যুবক বাসা থেকে বের হয়, আনমনে সিঁড়ি ভেঙে নামে, তারপর হাঁটতে থাকে ছঁকে বাঁধা জীবনকে তুচ্ছ করে। ধূলো উড়া রাস্তা, ব্যস্ত নগর, নিরানন্দ জ্যাম, রমনীর বিরক্তিমাখা চিবুক এড়িয়ে যুবক পা চালায় উদাশ রাস্তায়। চলতে চলতে হাফিয়ে উঠে যুবক, তবুও যুবক হাটে বৃষ্টি দেবতার বাড়ি যাবে বলে! কেউ কি জানে বৃষ্টি দেবের বাড়ি কোথায়? যুবকের চোখে হতাশার ছায়া। এই শহরে একটু শীতলতার পরশ দরকার, একটু স্বস্তির নিঃশ্বাস দরকার, রুক্ষতা ছাপিয়ে প্রয়োজন একটু সজীবতা কোমলতার। কিন্তু কিভাবে! যুবক আনমনে বোকা হাসে, আর হাটে... সাথে ঘামে ভিজতে থাকে সাদাশার্ট। নীল জিন্সের পকেটে একহাত অন্য হাতে বিষাক্ত নিকোটিন পুড়ানো সস্তা সিগারেট নিয়ে খুলে যাওয়া জুতোর ফিতে ঠিক করে যুবক আকাশপানে তাকায়। সেখানে কয়েকখন্ড সাদা মেঘ ছুটোছুটি করছে দুষ্ট কিশোরের মতো। আস্তে আস্তে বুড়ো হবে মেঘগুলো, তারপর পানি হয়ে ঝরে পরবে মরা পৃথিবীতে... যার নাম বৃষ্টি! যুবক দ্রুত পা ফেলে, ছুটতে থাকে কচি কদমের ঠিকানায়। কদম আর যুবক একসাথে ভিজবে, অনেক দিনের জমা কথা ছড়িয়ে দিবে বৃষ্টির স্রোতে, কদমের মন ভুলানো ঘ্রান আর যুবকের নীল কষ্টের বিনিময় হবে। যুবক হাটতে থাকে কদমের উদ্দেশ্যে, বৃষ্টিদেবের বাড়ি যেতে হবে না আর! যুবক হাটে, পিছনে পরে থাকে... ব্যস্তজনপদ, বোকা রোড, উদাশ দুপুর, আলসে বাতাস, কাকের কর্কশ ধ্বনি, রমনীর অদ্ভুত চাহনী, আর একটুকরো চাঁপা নীলকষ্ট!
বৃষ্টি ও যুবক...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৩
১২টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন
আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৮৬

ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"
ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।
সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।