বাসা থেকে বের হওয়ার আগে চাবি নিতে প্রায়েই ভুলে যাই। আধ-পথ গিয়ে হঠাৎ মনে হয়, ততক্ষনে কিছুই করার থাকে না। কি আর করা, বাসার বাইরে না হয় একঘনটা বসেই থাকলাম, বেশ মজার কাজ। আশেপাশের প্রকৃতি ভালোভাবে অনুভব করা যায়
।
স্কুলের বই নিতে ভুলে গেলে অবশ্য আসলেই সমস্যা হয়। কিছুই করতে ইচ্ছা করে না। সারা ক্লাস কি করা যায় তা খুঁজে বের করতে হয়। সামনে দাড়ানো লোক/মহিলা যাতে না জানতে পারে তার চেষ্টা করতে হয়। আর বাসায় এসে দ্্বিগুন কাজ করতে হয়। একদম মজা না।
সবচেয়ে খারাপ হয় ট্রেন বা বাসের টিকেট নিতে ভুলে গেলে। ভাগ্য খারাপ হলে বিল ঠুকে দেয়, আর পকেট থেকে অনেক টুকু টাকাই খসে যায়। দু-দু'বার এরকম হয়েছে। তবুও মীরার শিক্ষা হয় না। ভুলোমনাই ছিলো, আছে, রয়ে যাবে।
ছবি: কপিরাইট: মীরা বিগাম, মার্চ 07।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



