অদ্ভুত এক অস্থিরতায় ঝাকড়া মাথা ঝাঁকাও,
নিজের ওপর অবিশ্বাসে এক পা দু'পা করে
অজান্তই চলে আসো মেঘের কড়া ছেড়ে।
কখনও কি প্রশ্ন জাগে, অসম্ভবের বৃত্তে
পায়ের ছাপে ভরতো নাকি তোমার খুশির নৃত্তে
আর একটু যদি অপেক্ষায় করতে মেঘের দ্বারে
হয়তো তারা তোমার ভয়ে দাঁড়াতো পথ ছেড়ে?
(নভেম্বর '০৮)
নাহ, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। মনটাকে শক্ত করে বেঁধে পড়াশুনা করতে হবে। পারবো, পারবো, পারবো।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


