হরতালের মানেই আজ পাল্টে গেছে ।
এর আগে কোন এক টিভি চ্যানেলে হরতালের সূত্রপাত এবং প্রাথমিক পর্যায়ে হরতালের পরিস্থিতি দেখেছিলাম ।
সেই সময়কার হরতালে কোন ককটেল ফুটানো ছিল না (অবশ্য তখন ককটেলই ছিলনা) , কোন গাড়ী ভাংচুর ছিলনা , কোন টিয়ারগ্যাস , অগ্নিসংযোগ , গাছকাটা , রেলপাত উঠানো কিচ্ছুই ছিলনা ।
তখন কেউ যদি হরতালের ডাক দিতো ...
তবে হরতালের সমর্থনে দোকানদার তার দোকান বন্ধ রাখতো , চাকুরিজীবী তার অফিসে যেত না , গাড়িচালক গাড়ী নিয়ে বাহির হতো না । এইরকম প্রতিটা সেক্টর যদি অচল থাকতো তবেই বোঝা যেত হরতাল সফল হয়েছে ।
আর এখন কেউ কিছু করুক আর না করুক দলীয় সমর্থকেরা কয়েকটা ককটেল , কোথাও মিছিল , কয়েকটা আটক , কয়েকটা গাছ কাটলেই নাকি হরতাল সফল হয় ।
যারা হরতাল ডাকে তাদের উদ্দেশ্যে বলছি ..
আপনাদের হরতাল যদি জনগন গ্রহণই করে তবে আর মাঠে নেমে গাড়ী থামানোর কি দরকার ?
হরতালেও গাড়ি চলে , হরতাল না হলেও চলে । এমন হরতালের সফলতা কি ? বরং গরীবের পেটে লাথি মারা ।
অনুরোধ করবো ..
হরতাল না দিয়ে এতোই যদি পারেন ! যাদের বিরুদ্ধে হরতাল দেন তাদের ঠেঙানো শুরু করেন । একটা একটা এম্পী মন্ত্রী ধরে ধরে ফল্লা করা শুরু করেন তবে দাবী আদায় অনায়াসে হয়ে যাবে ।
আর তা যদি না পারেন তবে আপনারা বিষ খেয়ে মরে , এর প্রতিবাদ জানান ।
দয়া করে সাধারণ পাবলিক বিশেষ করে যারা গরীব তাদের মারার হরতাল ডাইকেন না । হরতালে ধনীদের মজা , এসি রুমে বসে ল্যাপটপ টিপে আর গরীবেরা ককটেল গিলে ।
[মেজাজটা গরম হওয়ার কারণ আজকে পত্রিকাই দেখলাম একটা শিশু পিকেটারদের ছুড়া ইটে গুরুতর আহত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



