তোমার সুচারু হাতের সুনিপুণ আচঁড়ে
কল্পনা হার মানে,মেহেদীর আল্পনায়
ঊজ্জ্বল জলছবি নীরবে আঁকি-
এ মনেরি পাতায়।
ভালবাসার যত রঙ,তুমি তার রঙতুলি
অক্ষয় চন্দ্রচঁড়ে স্বদীপ্ত পদ্মরাগ
প্রেমের বিচ্ছুরণ প্রভা।
তুমি একান্ত প্রণয়ে মিটিমিটি আলাপন
মৃত্তিকা আমিতে জড়ানো কোমল তৃণলতা
পুষ্ট স্তনে একটি অবুঝ মন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


